1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে
জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সকাল ৮টায় চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে এ প্যারেড অনুষ্ঠিত হয়।

সশস্ত্র পুলিশ পরিদর্শক ছাইদুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশের অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত কন্টিনজেন্ট এবং ব্যান্ড দলের প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

প্যারেড পরিদর্শনকালে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তা ও সদস্যদের শারীরিক ফিটনেস এবং ‘টার্ন আউট’-এর ভিত্তিতে গুড সার্ভিস (জিএস) মার্ক প্রদান করেন পুলিশ সুপার।

প্যারেড শেষে তিনি জেলা পুলিশের অস্ত্রাগার, ডি-স্টোর, রেশন স্টোর, যানবাহন শাখা, সি-স্টোর, পুলিশ হাসপাতাল, ফোর্সের মেস ও ব্যারাক পরিদর্শন করেন। পরে সংশ্লিষ্ট দপ্তরের ইনচার্জ এবং পুলিশ লাইন্সের আরআইকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরবর্তী বক্তব্যে পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

মাস্টার প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. জাবীর হুসনাইন সানীব এবং সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই চৌধুরীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট