1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় গড়ে উঠবে মানবিক প্রজন্ম – জেলা প্রশাসক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে
শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় গড়ে উঠবে মানবিক প্রজন্ম

স্টাফ রিপোর্টার : পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি চর্চা ও দেশ-ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষা হতে হবে এমন, যা একটি মানবিক প্রজন্ম তৈরি করবে—বলেছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সকালে চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, শিক্ষা ও স্বাস্থ্যের পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মেধার বিকাশে ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত সংস্কৃতি চর্চা, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ বিভিন্ন লেখকের বই পড়া এবং দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জ্ঞান অর্জনের ওপর তিনি গুরুত্ব দেন।

তিনি শিক্ষার্থীদের নিজ নিজ ধর্ম পালনে মনোযোগী হওয়া, বাবা-মা ও শিক্ষকদের সম্মান করা এবং সবার প্রতি আন্তরিক থাকার আহ্বান জানান। তাঁর মতে, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের শরীর, মন ও মানসিকতার বিকাশ ঘটে।

সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা ও জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক মো. জহিরুল ইসলাম খান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসীন উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানসহ আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট