1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মতলব দক্ষিণে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আন নাজির ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন, তিন লাখ টাকা অনুদানের ঘোষণা এমপির মতলব-ঢাকা রুটে জৈনপুর এক্সপ্রেসের বেপরোয়া চলাচল শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার সন্তান সুশিক্ষিত না হলে বাবা-মায়ের সকল পরিশ্রই বৃথা যায় –  আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল বাবুরহাটে ১.৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা চাঁদপুর পাসপোর্ট অফিসে তিন দালাল আটক মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৮ জেলের কারাদন্ড

পাইকদী-ভাটেরগাঁওয়ে মাদক নির্মূলে ঐক্যবদ্ধ এলাকাবাসী, গঠিত হচ্ছে প্রতিরোধ কমিটি

  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: মাদকের বিরুদ্ধে এবার ঐক্যবদ্ধ হচ্ছেন চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদী ও ভাটেরগাঁও গ্রামের বাসিন্দারা। এলাকায় মাদকের বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় গড়ে তোলা হচ্ছে সামাজিক প্রতিরোধ। এ লক্ষ্যে ‘পাইকদী ভাটেরগাঁও মাদক নির্মূল কমিটি’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ উদ্যোগ নেওয়া হয়। হাফেজ তানভীর হোসাইনের পরিচালনায় সভায় দুই গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবারকে ধ্বংস করার পাশাপাশি গোটা সমাজের জন্য বিপর্যয় ডেকে আনে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদেরও মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণদের খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি মাদকসংক্রান্ত তথ্য প্রশাসনকে জানাতে হবে। কোনোভাবেই মাদকের বিস্তারকে প্রশ্রয় দেওয়া যাবে না।

সভায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করতে ১৫ জনকে উপদেষ্টা মনোনীত করা হয়। তাঁদের উদ্যোগে আগামী কয়েক দিনের মধ্যে ‘পাইকদী ভাটেরগাঁও মাদক নির্মূল কমিটি’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়।

মনোনীত উপদেষ্টারা হলেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন মিজি, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, সোহাগ মেম্বার, সালমান, আলাউদ্দিন, অলক পাটোয়ারী, হেলাল খান, মাওলানা বিলাল হোসাইন, রহিম ভূঁইয়া, মানিক স্যার, সুমন খান, সুমন গাজী, আলী বেপারী, শরিফ পাটোয়ারী ও মহসিন খান।

সভা শেষে মাদকবিরোধী মিছিল নিয়ে মোল্লা বাজার পর্যন্ত যান এলাকাবাসী। এ সময় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়। এ ছাড়া শনিবার (১০ অক্টোবর) মাদকবিরোধী র‍্যালি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, সম্মিলিত উদ্যোগ ও প্রশাসনের সহযোগিতায় পাইকদী-ভাটেরগাঁও এলাকায় মাদকবিরোধী আন্দোলন আরও জোরদার হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট