1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চলতি মাসেই এনটিআরসিএর নতুন নিয়োগ শুরু, বন্ধ হচ্ছে দীর্ঘদিনের অ্যাডহক কমিটি

  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে
চলতি মাসেই এনটিআরসিএর নতুন নিয়োগ শুরু, বন্ধ হচ্ছে দীর্ঘদিনের অ্যাডহক কমিটি

চাঁদপুরকে শিক্ষার গুণগত মানোন্নয়নে সারা দেশের মধ্যে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তিনি বলেছেন, শিক্ষার্থীদের ভয় ও চাপমুক্ত আনন্দময় পরিবেশে পাঠদান, মানবিক মূল্যবোধের বিকাশ, কারিগরি শিক্ষার প্রসার এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীকে দক্ষ ও কর্মক্ষম নাগরিক হিসেবে গড়ে তোলাই লক্ষ্য।

শনিবার (১০ অক্টোবর ২০২৬) চাঁদপুর জেলা শিক্ষা অফিসের আয়োজনে এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের বাবুরহাট ক্যাম্পাসের ব্যবস্থাপনায় ‘শিক্ষার গুণগত মানোন্নয়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড্যাফোডিল ক্যাম্পাসের ইউনুস খান কনফারেন্স হলে অনুষ্ঠিত সেমিনারে জেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রায় তিন শতাধিক প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষা কর্মকর্তা অংশ নেন।

নিজের জন্মভূমি চাঁদপুরের প্রতি অনুরাগের কথা উল্লেখ করে মাউশি মহাপরিচালক বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শিক্ষা খাতে নতুন করে কাজের ক্ষেত্র তৈরি হয়েছে। চাঁদপুরকে সারা দেশের জন্য অনুকরণীয় একটি আদর্শ শিক্ষানগরী হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসনের নেতৃত্বে নেওয়া উদ্যোগে মাউশি সর্বোচ্চ সহযোগিতা করবে।

চলতি মাসে শিক্ষক নিয়োগের উদ্যোগ

শিক্ষক সংকট নিরসনে চলতি মাসের মধ্যেই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করা হচ্ছে বলে জানান তিনি। দীর্ঘদিন অ্যাডহক কমিটির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা না করে পরিচালনা কমিটিতে গতিশীলতা আনতে দ্রুত স্থায়ী সিদ্ধান্তের দিকে যাওয়ার কথাও জানান।

প্রযুক্তিনির্ভর শিক্ষার অংশ হিসেবে ভালো শিক্ষকদের মানসম্মত ক্লাস রেকর্ড করে ‘বিশ্বাস’ অ্যাপের মাধ্যমে সবার জন্য উন্মুক্ত করা হবে। অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলেও তিনি জানান। শিক্ষামার্গ দর্শনে নির্ধারিত ৪৩টি নির্দেশনার মধ্যে ২৯টি ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে বলে সেমিনারে উল্লেখ করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান জানান, শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক পাঠদানের জন্য কচুয়ায় ‘প্রকৃতির পাঠশালা’ নামে একটি আউটডোর ক্লাসরুম তৈরি করা হচ্ছে। এটি পর্যায়ক্রমে মাধ্যমিক পর্যায় পর্যন্ত সম্প্রসারণ করা হবে। প্রতি বৃহস্পতিবার বিদ্যালয় ও এর আশপাশ পরিষ্কারের বিশেষ কর্মসূচি নেওয়া হবে এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন এবং গ্রামীণ বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জানান।

চাঁদপুরের জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহর সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মো. নাজমুল হক, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সচিব মো. মোশাররফ হোসেন লিটন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এস আই এম জাহানইয়ার এবং বাবুরহাট ক্যাম্পাসের উপাধ্যক্ষ ফয়সল আহমেদ ফরাজী। সেমিনারটি সঞ্চালনা করেন কচুয়া সরকারি কলেজের প্রভাষক অর্পণা দেব।

দিনব্যাপী সেমিনারে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষক সংকট নিরসন ও শিক্ষার্থীদের মানবিক গুণাবলি বিকাশে নেওয়া বিভিন্ন পরিকল্পনাকে সময়োপযোগী বলে মত দেন উপস্থিত শিক্ষকরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট