1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে উচ্ছ্বাস, উন্নয়নের আশ্বাস

  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে উচ্ছ্বাস, উন্নয়নের আশ্বাস

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল শনিবার (১০ অক্টোবর ২০২৬) তাঁর নিজ শিক্ষাপ্রতিষ্ঠান চাঁদপুরের ঐতিহ্যবাহী বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিদর্শন করেছেন। তাঁর আগমনকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়।

প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বাবুরহাট উচ্চ বিদ্যালয় থেকেই ষষ্ঠ শ্রেণি পাস করার পর সপ্তম শ্রেণিতে ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ পান। দীর্ঘ সময় পর শৈশবের বিদ্যাপীঠে ফিরে তিনি নস্টালজিক হন এবং প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁকে আন্তরিক সংবর্ধনা দেওয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

মাউশি মহাপরিচালক বলেন, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার মান বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নে সরকারের পক্ষ থেকে বিভিন্ন টেকসই কর্মসূচি নেওয়া হবে। পাশাপাশি ব্যক্তিগত ও দাপ্তরিক অবস্থান থেকে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মো. নাজমুল হক, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সচিব মো. মোশাররফ হোসেন লিটন, চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং অভিভাবক প্রতিনিধি মো. মাসুদুর রহমান পালোয়ান।

এ ছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের শিক্ষক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে সহকারী অধ্যাপক সবিতা বিশ্বাস, প্রণব কুমার, মামুনুর রহমান, হুমায়ুন কবির, নাসরিন আক্তার, সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, নাজনীন ইয়াসমিন, সাবিনা ইয়াসমিন এবং প্রভাষক আসমা সারমিন মিতু, রাসেল মিয়া, ফরিদা আক্তার ও শাহ নেয়ামত উল্যাহ রয়েছেন।

নিজ প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী মাউশির মহাপরিচালক হিসেবে ফিরে আসায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। তাঁর দেওয়া আশ্বাসে বিদ্যালয়টির প্রশাসনিক, অ্যাকাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নের সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট