1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, আমরা সবাই বাংলাদেশি

  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে
সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, আমরা সবাই বাংলাদেশি

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে চাঁদপুর জেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম দুর্গাপূজা উপলক্ষে দেওয়া এক বিশেষ বার্তায় এ তথ্য জানান।

বার্তায় সলিম উল্যা সেলিম বলেন, বিএনপি প্রতিষ্ঠার সময় থেকেই সব ধর্ম ও বর্ণের মানুষের সহাবস্থান নিশ্চিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় সব সম্প্রদায়ের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে দলটি কাজ করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে বলে জানান তিনি।

তিনি বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই বাংলাদেশি এবং দেশের সব নাগরিকের সমান অধিকার রয়েছে। সুখে-দুঃখে একে অপরের পাশে থাকার কথাও জানান তিনি।

পূজা উপলক্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নির্দেশনা অনুযায়ী চাঁদপুরের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে বলে জানান সলিম উল্যা সেলিম। প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তায় স্থানীয় নেতাকর্মী ও দলীয় স্বেচ্ছাসেবক দল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে। জেলা বিএনপি কার্যালয়ে কেন্দ্রীয় মনিটরিং সেল স্থাপন এবং সনাতন ধর্মাবলম্বী নেতাদের কাছে দলের দায়িত্বশীল নেতাদের ফোন নম্বর পৌঁছে দেওয়ার কথাও জানানো হয়েছে।

সলিম উল্যা সেলিম জানান, তিনি ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপিসহ স্থানীয় সংসদ সদস্য এবং উপজেলা কমিটির দায়িত্বশীল নেতাদের সঙ্গে সার্বিক যোগাযোগ রাখছেন। মাননীয় শিক্ষামন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলন, ড. জালাল উদ্দিন আহমেদ এমপি, ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি এবং এম.এ. হান্নানসহ সংশ্লিষ্টরা মাঠে রয়েছেন বলেও তিনি জানান। দুর্গাপূজাজুড়ে সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে মাঠে থাকার কথা বলেন তিনি।

পূজা ঘিরে বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর অপচেষ্টা থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন সলিম উল্যা সেলিম। এ ধরনের অপচেষ্টা রুখতে বিএনপি সর্বোচ্চ কঠোর ও সজাগ থাকবে বলে জানান তিনি। পূজা চলাকালে যেকোনো ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে দল ও অঙ্গ-সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এ ছাড়া সনাতন ধর্মাবলম্বীসহ চাঁদপুরের সর্বস্তরের মানুষকে জেলা বিএনপির পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানান অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট