1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

এইদিনে: অরুণ কুমার নন্দীর সাঁতারে বিশ্ব রেকর্ড

  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে
এইদিনে: অরুণ কুমার নন্দীর সাঁতারে বিশ্ব রেকর্ড

নিজস্ব প্রতিনিধি: ১৯৭১ সালের এইদিনে চাঁদপুরের কৃতী সন্তান, ক্রীড়ায় রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তী সাঁতারু অরুণ কুমার নন্দী অবিরাম সাঁতারে বিশ্ব রেকর্ড গড়েন।

১৯৯৯ সালের এইদিনে সাবেক প্রধানমন্ত্রী ও চাঁদপুরের কৃতী সন্তান মিজানুর রহমান চৌধুরী চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম অ্যাডভোকেট সিরাজুল ইসলামের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

২০০৮ সালে চাঁদপুর সদরের কুমারডুগীতে সড়ক দুর্ঘটনায় নিশান নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়। ২০১১ সালে চাঁদপুর বারের প্রবীণ আইনজীবী ও দীর্ঘদিনের সাবেক এপিপি আলহাজ অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান ৭২ বছর বয়সে মারা যান।

২০১৪ সালে চাঁদপুর শহরের ওয়্যারলেস এলাকার মৃধা বাড়িতে স্ত্রী মাহফুজা বেগমের হাতে স্বামী আবু সায়েদ নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ ঘটনায় মাহফুজা বেগমকে আটক করা হয়।

২০১৬ সালে ঢাকা থেকে বরিশালগামী লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেওয়া যুবক আকিবুর রহমানের মরদেহ চাঁদপুর সদরের লগ্গিমারারচর থেকে উদ্ধার করে নৌ-পুলিশ।

২০১৯ সালে চাঁদপুরের মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মা ইলিশ শিকারের দায়ে ১৬ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

২০২০ সালে চাঁদপুর শহরের পালবাজারে অগ্নিকাণ্ডে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট