1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মতলব-ঢাকা রুটে জৈনপুর এক্সপ্রেসের বেপরোয়া চলাচল শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার সন্তান সুশিক্ষিত না হলে বাবা-মায়ের সকল পরিশ্রই বৃথা যায় –  আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল বাবুরহাটে ১.৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা চাঁদপুর পাসপোর্ট অফিসে তিন দালাল আটক মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৮ জেলের কারাদন্ড মতলব নারায়ণপুর-আধারা সংযোগ সেতুর বেহাল দশা: ঝুঁকিতে হাজারো মানুষ চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের আকস্মিক অভিযান

প্যাপিরাস সাহিত্য পুরস্কার পেলেন শিউলী মজুমদার

  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে
প্যাপিরাস সাহিত্য পুরস্কার পেলেন শিউলী মজুমদার

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরে প্যাপিরাস পাঠাগার প্রবর্তিত ‘প্যাপিরাস সাহিত্য পুরস্কার-২০২৬’ অর্জন করেছেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক শিউলী মজুমদার। কবিতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাঠাগারের প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন।

শনিবার (১০ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় চাঁদপুর সাংবাদিক ক্লাব কার্যালয়ে প্যাপিরাস পাঠাগারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিউলী মজুমদারের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

শিউলী মজুমদারের সাহিত্যচর্চা

শিউলী মজুমদারের জন্ম ১৯৮৩ সালের ৬ আগস্ট চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বেলঘর গ্রামে। তিনি পেশায় শিক্ষক। দীর্ঘদিন ধরে স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর গল্প ও কবিতা প্রকাশিত হচ্ছে। কাব্য প্রকাশনী থেকে প্রকাশিত ‘আড়ালে আবৃত’ তাঁর প্রথম কাব্যগ্রন্থ।

সাহিত্যচর্চার পাশাপাশি তিনি সম্পাদনা ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়। শিল্প-সাহিত্যের কাগজ ‘লোরাম’-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি এবং সাহিত্যপত্র ‘ভিসুভিয়াস’-এর সম্পাদনা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। বর্তমানে চর্যাপদ সাহিত্য একাডেমির সহ-সভাপতির দায়িত্বে আছেন। এছাড়া ‘দোনাগাজী পদক’ ২০২৫ ও ২০২৬-এর জুরি বোর্ডের সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

প্যাপিরাস পাঠাগারের কার্যক্রম

‘প্রাণের শক্তি বাড়ায় বই, বই পড়ে মানুষ হই’ প্রতিপাদ্য সামনে রেখে ২০২৫ সালের ১০ অক্টোবর কবি রফিকুজ্জামান রণির হাত ধরে প্যাপিরাস পাঠাগারের যাত্রা শুরু হয়। যুবসমাজকে বইমুখী করতে প্রতিষ্ঠানটি সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে শিক্ষাবৃত্তি প্রদান, স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ, সাহিত্য আড্ডা এবং বিভিন্ন জাতীয় দিবস উদযাপন। পাশাপাশি ‘লোরাম’ নামে একটি শিল্প-সাহিত্যের কাগজ নিয়মিত প্রকাশ করছে পাঠাগারটি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট