1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
মতলব-ঢাকা রুটে জৈনপুর এক্সপ্রেসের বেপরোয়া চলাচল শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার সন্তান সুশিক্ষিত না হলে বাবা-মায়ের সকল পরিশ্রই বৃথা যায় –  আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল বাবুরহাটে ১.৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা চাঁদপুর পাসপোর্ট অফিসে তিন দালাল আটক মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৮ জেলের কারাদন্ড মতলব নারায়ণপুর-আধারা সংযোগ সেতুর বেহাল দশা: ঝুঁকিতে হাজারো মানুষ চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের আকস্মিক অভিযান

মৈশাদী ইউনিয়নে জনমতে এগিয়ে সাবেক চেয়ারম্যান মানিক পাটোয়ারী

  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
মৈশাদী ইউনিয়নে জনমতে এগিয়ে সাবেক চেয়ারম্যান মানিক পাটোয়ারী

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপুর সদর উপজেলার ৬ নম্বর মৈশাদী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় উঠে এসেছেন সাবেক চেয়ারম্যান ও জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে পুরস্কৃত মোহাম্মদ মনিরুজ্জামান মানিক পাটোয়ারী। বিএনপি রাজনীতির স্থানীয় পর্যায় থেকে শুরু করে সাধারণ ভোটারদের মুখে মুখে এখন তাঁর নাম শোনা যাচ্ছে।

সরেজমিন অনুসন্ধান ও স্থানীয় নেতাকর্মী, সুশীল সমাজ এবং সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনমতে সুবিধাজনক অবস্থানে রয়েছেন তিনি। মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালে ডিজিটাল সেবার প্রসার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং সড়ক অবকাঠামো উন্নয়নে তিনি ভূমিকা রাখেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়দের ভাষ্য, তাঁর দায়িত্ব পালনের সময়ে সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিভিন্ন উদ্যোগ এলাকায় ইতিবাচক ভাবমূর্তি তৈরি করে। করোনাকালীন সময়ে সরকারি প্রণোদনার পাশাপাশি ব্যক্তিগত অর্থায়নে ‘সততা স্টোর’-এর মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, ওষুধ ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয় বলেও তারা জানান।

স্থানীয়দের কেউ কেউ তাঁর সততা, নির্লোভ ও নিরহংকার মনোভাবের কথা উল্লেখ করে তাঁকে আবারও ইউপি চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন।

নির্বাচন সামনে রেখে তাঁর সমর্থক ও স্থানীয় সাধারণ জনগণ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ এবং প্রচার-প্রচারণা চালাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর প্রার্থিতার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। সাধারণ ভোটারদের একাংশের দাবি, অতীতের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সর্বস্তরের মানুষের সঙ্গে সুসম্পর্কের কারণে আগামী নির্বাচনেও তিনি জনসমর্থনে এগিয়ে থাকবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট