1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে শোভাযাত্রা বাবুরহাটে ১ হাজার ৬৯৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ১ লাখ টাকা মতলব দক্ষিণে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আন নাজির ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন, তিন লাখ টাকা অনুদানের ঘোষণা এমপির মতলব-ঢাকা রুটে জৈনপুর এক্সপ্রেসের বেপরোয়া চলাচল শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার সন্তান সুশিক্ষিত না হলে বাবা-মায়ের সকল পরিশ্রই বৃথা যায় –  আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল বাবুরহাটে ১.৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

লাইসেন্স ছাড়া বেকারি ও পরিমাপে কারচুপিতে দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
লাইসেন্স ছাড়া বেকারি ও পরিমাপে কারচুপিতে দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি: লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন এবং পরিমাপে কারচুপির অপরাধে চাঁদপুর সদরের দুটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ মোবাইল কোর্ট।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) চাঁদপুর সদর উপজেলায় জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয় (কুমিল্লা) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা যায়, বিএসটিআইয়ের মানচিহ্ন (স্ট্যান্ডার্ড মার্ক) লাইসেন্সের জন্য আবেদন না করেই কেক ও বিস্কুট উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করায় ‘মায়ের দোয়া বেকারী’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ‘বিএসটিআই আইন-২০১৮’-এর ১৬ ও ৩১ ধারায় এ জরিমানা করা হয়।

একই অভিযানে পরিমাপে কারচুপির দায়ে জ্বালানি তেল বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘শারমিন ফিলিং স্টেশন’কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে দেখা যায়, পাম্পটিতে ১০ লিটার ডিজেল দেওয়ার সময় ৩৪০ মিলিলিটার এবং ১০ লিটার অকটেন দেওয়ার সময় ৪১০ মিলিলিটার করে কম দেওয়া হচ্ছিল। এ ঘটনায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’-এর ২৯ ও ৪৬ ধারায় জরিমানার অর্থ আদায় করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবালের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় (কুমিল্লা)-এর পরিদর্শক (মেট্রোলজি) মো. শামস তাবরেজ এবং ফিল্ড অফিসার (সিএম) এস. এম. শাকিল ইউসুফ।

বিএসটিআই ও জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের ভেজালবিরোধী মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট