1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গবেষণালব্ধ জ্ঞান কাজে লাগিয়ে মৎস্য ও কৃষি খাতের উন্নয়নে উদ্যোগ নিতে হবে

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে
গবেষণালব্ধ জ্ঞান কাজে লাগিয়ে মৎস্য ও কৃষি খাতের উন্নয়নে উদ্যোগ নিতে হবে

নিজস্ব প্রতিনিধি: মৎস্যসম্পদ সংরক্ষণ, বিলুপ্তপ্রায় দেশীয় মাছের প্রজাতি রক্ষা, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য খাতের উন্নয়নে গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, দেশের মৎস্য ও কৃষি খাতকে আরও এগিয়ে নিতে বাস্তবসম্মত পরিকল্পনা ও কার্যকর প্রস্তাবনা প্রয়োজন। এ ক্ষেত্রে গবেষক, সংশ্লিষ্ট কর্মকর্তা ও মাঠপর্যায়ে কাজ করা ব্যক্তিদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) দুপুর পৌনে ৩টায় মৎস্য গবেষণা ইনস্টিটিউটের চাঁদপুর নদী কেন্দ্রে গবেষণা কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের ৭৫ ভাগ মানুষ কৃষির সঙ্গে জড়িত। আগামী দিনে দেশ আরও এগিয়ে যাবে উল্লেখ করে তিনি গবেষকদের কাছ থেকে বাস্তববাদী প্রস্তাবনা চান। গবেষণালব্ধ জ্ঞান কাজে লাগিয়ে মৎস্য ও কৃষি খাতের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর তিনি গুরুত্ব দেন।

তিনি আরও বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সব পক্ষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

মৎস্য গবেষণার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, নদ-নদী ও জলাশয়ে মাছের বৈচিত্র্য রক্ষা এবং উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই। মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে গবেষণা কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করতে হবে। গবেষণা থেকে পাওয়া তথ্য ও সুপারিশ বাস্তবে প্রয়োগ করা গেলে দেশের মৎস্য খাত আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, নদ-নদী থেকে ধীরে ধীরে হারিয়ে যাওয়া মাছের প্রজাতি চিহ্নিত করে সংরক্ষণের উদ্যোগ নিতে হবে। বিলুপ্তির পথে থাকা মাছ নিয়ে গবেষণার পাশাপাশি জেলেদের মধ্যে আইন সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপরও তিনি গুরুত্ব দেন।

নদী কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা আবু কাউছার দিদার প্রজেক্টরের মাধ্যমে কেন্দ্রের চলমান গবেষণা, বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরেন। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট