1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত চান্দ্রা সমবায় সমিতি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে
স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত চান্দ্রা সমবায় সমিতি

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের মধ্যে চান্দ্রা শিক্ষিত বেকার যুব সমবায় সমিতির কার্যক্রম শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিচালিত হচ্ছে—এতে অত্যন্ত আনন্দিত বলে জানিয়েছেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সেলিম ফকির, এনডিসি। তিনি বলেন, দেশের বিভিন্ন সমবায় সমিতি পরিদর্শনে গিয়ে সাধারণত সমবায়ীদের শেখানোর চেষ্টা করেন, কিন্তু চান্দ্রা সমিতিতে এসে তিনি নিজেই অনেক কিছু শিখেছেন।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় চাঁদপুর শহরের ওয়্যারলেস মোড় এলাকায় চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যালয় ও কার্যক্রম পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিদর্শন শেষে সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় মো. সেলিম ফকির প্রতিষ্ঠানটির সার্বিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি বলেন, সমিতির নিজস্ব উদ্যোগে তৈরি সফটওয়্যারটি সময়োপযোগী ও স্বচ্ছতানির্ভর। তাঁর মতে, এ ধরনের আধুনিক সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে সমবায় সমিতিসহ দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোও নিখুঁত ও স্বচ্ছভাবে পরিচালনা করা সম্ভব।

তিনি আরও বলেন, সমবায় অধিদপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতা নিশ্চিত করা গেলে দেশের আমূল পরিবর্তন সম্ভব। তবে অনেক সময় সামগ্রিক কল্যাণের বদলে ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেওয়ায় মূল লক্ষ্য ও আদর্শ থেকে বিচ্যুতি ঘটে। তাই বৃহত্তর স্বার্থকে গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

পরিদর্শনের শুরুতে সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন শেখের নেতৃত্বে ব্যবস্থাপনা কমিটির সদস্যরা মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি সমিতির কার্যক্রমের ওপর দুটি প্রামাণ্যচিত্র দেখেন এবং ‘চান্দ্রা সফটওয়্যার’-এর লাইভ ডেমো ও ডিজিটাল ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। সফটওয়্যারটির কার্যকারিতা নিয়ে সংশ্লিষ্ট ডেভেলপার ও কর্মকর্তাদের সঙ্গে তিনি আলোচনা করেন।

সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন শেখের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমবায় অধিদপ্তরের যুগ্ম-নিবন্ধক মো. কামরুজ্জামান, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের যুগ্ম-নিবন্ধক মো. দুলাল মিয়া এবং চাঁদপুর জেলা সমবায় কর্মকর্তা মো. শাহাবুদ্দিন। বিএম হান্নানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন মো. জসিম উদ্দিন শেখ। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মোহাম্মদ ইব্রাহিম খলিল।

এ সময় সমিতির সহ-সভাপতি সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক নূরুন নাহার, দেবব্রত সরকার, প্রিয়তোষ চন্দ্র শীল, সুমন চন্দ্র অধিকারী, আশীষ কুমার মজুমদার, মো. মাসুদুর রহমান শেখ, মো. শাহজালাল আল সাফীসহ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট