
নিজস্ব প্রতিনিধি: ‘এসো সুশিক্ষিত হয়ে আলোকিত মানুষ হই’—এই স্লোগানকে সামনে রেখে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের উদ্যোগে চাঁদপুর সদরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) দুপুরে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন মাহমুদ হাসান খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত। সভাপতিত্ব করেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে কলেজের সহকারী অধ্যাপক হুমায়ুন কবির, মামুনুর রহমান, মো. মাসুম পাটওয়ারী ও মো. রাসেল মিয়া উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের উদ্যোগে বাবুরহাট কলেজের ছয়জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির অংশ হিসেবে উপকরণ কেনার জন্য নগদ ২ হাজার টাকা করে দেওয়া হয়। পাশাপাশি লায়ন মাহমুদ হাসান খানের লেখা ‘জীবনের গল্প’ বই উপহার হিসেবে তুলে দেন অতিথিরা। শিক্ষার্থীদের প্রতি মাসে নগদ এক হাজার টাকা করে দেওয়ার ঘোষণাও দেওয়া হয়।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—কানিজ ফাতেমা, মারিয়া আক্তার, সুমাইয়া আক্তার, ইসরাত জাহান রিয়া, নাদিয়া নিসা ও জাহিদ হাসান।