
নিজস্ব প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের চাঁদপুর জেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নুরুল আমিন খান আকাশ এবং সাধারণ সম্পাদক হিসেবে ফয়সাল আহমেদ বাহারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি চাঁদপুর জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এ আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন।
কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনের মধ্য দিয়ে চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় নতুন নেতৃত্বের যাত্রা শুরু হলো। পরবর্তী সময়ে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
প্রেস বিজ্ঞপ্তিটি প্রেরণ করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।