1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদগঞ্জের রামপুর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন চাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপের শিরোপা সদর উপজেলার ঘরে গনি-আয়েশা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় ৫৬২ শিক্ষার্থী অংশগ্রহন শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় কিশোর সাইকেল আরোহী নিহত, ৩ ঘণ্টা সড়ক অবরোধ শিক্ষার্থীরাই চাঁদপুরের মেরুদণ্ড, তারাই আগামী দিনের বাংলাদেশ : এমপি মানিক কোটি টাকার স্বপ্নের খামার, সাত মাসেও সৌরবিদ্যুতের বিল পাননি গিয়াস উদ্দিন শাহমাহমুদপুরে মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের ডাক শাহমাহমুদপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী বাকের খন্দকার দায়িত্বে অবহেলা করলে সাংগঠনিক ব্যবস্থা, বহিষ্কারের হুঁশিয়ারি – এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক সড়কে শৃঙ্খলা ও জরিমানা আদায়ে বিশেষ অবদান, চাঁদপুরে ট্রাফিক পুলিশের ৩ সদস্য পুরস্কৃত

আট বছরের সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানালেন চাঁদপুর জেলা যুবদলের সদ্য সাবেক সভাপতি মানিক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে
আট বছরের সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানালেন চাঁদপুর জেলা যুবদলের সদ্য সাবেক সভাপতি মানিক

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর জেলা যুবদলের সভাপতির দায়িত্বে থাকাকালীন দীর্ঘ আট বছর পাশে থেকে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়া নেতা-কর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন সংগঠনটির সদ্য সাবেক সভাপতি মানিকুর রহমান মানিক।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জেলা যুবদলের নেতৃবৃন্দসহ চাঁদপুরের আটটি উপজেলা ও সাতটি পৌর যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্ট্যাটাসে মানিকুর রহমান মানিক জানান, গত আট বছর চাঁদপুর জেলা যুবদলের বিভিন্ন কর্মসূচি সফল করতে নেতা-কর্মীরা তাঁকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। বিগত আন্দোলন-সংগ্রামে রাজপথে তাঁর পাশে থেকে সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতেও তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে উল্লেখ করেন তিনি।

সহযোদ্ধাদের অবদান স্মরণ করে মানিকুর রহমান মানিক বলেন, নেতা-কর্মীদের সহযোগিতা, ভালোবাসা ও সাংগঠনিক ভূমিকা ছাড়া দীর্ঘ সময়ের এই পথচলা সফল করা সম্ভব হতো না। এ জন্য জেলা যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীর প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

মানিকুর রহমান মানিক বর্তমানে চাঁদপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জেলা যুবদলের নেতৃত্বে আট বছরের পথচলা এবং সহযোদ্ধাদের ত্যাগের কথা তুলে ধরে দেওয়া তাঁর স্ট্যাটাসটি দলীয় নেতা-কর্মীদের মধ্যে সাড়া ফেলেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট