1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদগঞ্জের রামপুর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন চাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপের শিরোপা সদর উপজেলার ঘরে গনি-আয়েশা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় ৫৬২ শিক্ষার্থী অংশগ্রহন শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় কিশোর সাইকেল আরোহী নিহত, ৩ ঘণ্টা সড়ক অবরোধ শিক্ষার্থীরাই চাঁদপুরের মেরুদণ্ড, তারাই আগামী দিনের বাংলাদেশ : এমপি মানিক কোটি টাকার স্বপ্নের খামার, সাত মাসেও সৌরবিদ্যুতের বিল পাননি গিয়াস উদ্দিন শাহমাহমুদপুরে মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের ডাক শাহমাহমুদপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী বাকের খন্দকার দায়িত্বে অবহেলা করলে সাংগঠনিক ব্যবস্থা, বহিষ্কারের হুঁশিয়ারি – এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক সড়কে শৃঙ্খলা ও জরিমানা আদায়ে বিশেষ অবদান, চাঁদপুরে ট্রাফিক পুলিশের ৩ সদস্য পুরস্কৃত

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজারে সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের আনন্দ ভ্রমণ

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার মৃধা: মতলবের জাতীয় ও স্থানীয় সংবাদপত্রের সাংবাদিকদের সংগঠন সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের উদ্যোগে কক্সবাজারে আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ‘ইলিশের বাড়ি চাঁদপুর’ বাসযোগে সংগঠনের সদস্যরা কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন।

সংগঠনের চেয়ারপারসন গোলাম সারওয়ার সেলিম জানান, ২৮ নভেম্বর সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদস্যদের অংশগ্রহণে এ আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছে। ভ্রমণকালে শুক্রবার দিনব্যাপী কক্সবাজার সমুদ্রসৈকতসহ বিভিন্ন দর্শনীয় স্থানে নানা কর্মসূচি পালন করা হবে। এছাড়া ২৮ নভেম্বর কক্সবাজার প্রেসক্লাবে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আনন্দ ভ্রমণে অংশ নিয়েছেন সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের মহাসচিব মাহফুজ মল্লিক, যুগ্ম মহাসচিব রেদওয়ান আহমেদ জাকির, সদস্য ফজলে রাব্বি ইয়ামিন, মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, লোকমান হাবিব, মোজাম্মেল প্রধান হাসিব, শফিকুল ইসলাম রিঙ্কু, সাইফুর রহমান সবুজ, মিজানুর রহমান, রবিউল আলম ও মোঃ আনোয়ার মৃধাসহ সংগঠনের অন্যান্য সদস্য।

 

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট