1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রামগড়ে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী অভিযানে ১৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ মো. ফজর আলী প্রকাশ সুমন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রামগড় থানাধীন ২নং পাতাছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ বালুখালী (গৈয়াপাড়া) এলাকার খাগড়াবিল থেকে মানিকছড়িগামী ইটের সলিং সড়কের যাত্রী ছাউনির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার এসআই মো. আব্দুল মান্নান মিয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন মো. ফজর আলী প্রকাশ সুমনের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির সামনের ডান কোচা থেকে কালো পলিথিনে রাখা ১৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১ দশমিক ৫ গ্রাম এবং আনুমানিক অবৈধ খুচরা বাজারমূল্য ৪ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় রামগড় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলার তদন্তভার এসআই (নিরস্ত্র) রায়হান আহমেদের ওপর অর্পণ করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “মাদকের বিরুদ্ধে রামগড় থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী ও মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”
পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট