1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

এসএসসির ফলে চাঁদপুর শীর্ষে মাতৃপীঠ, দ্বিতীয় আল-আমিন

  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি ॥ চাঁদপুর জেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যালয়গুলোর মধ্যে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে শীর্ষস্থান অর্জন করেছে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে আল-আমিন একাডেমি এবং তৃতীয় অবস্থানে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়।

সোমবার (১০ আগস্ট) দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর সংশ্লিষ্ট বিদ্যালয়গুলো থেকে এ তথ্য জানা গেছে।

ফলাফলে দেখা যায়, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় ২৩৭ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২২৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১০৪ জন। বিদ্যালয়টির পাসের হার ৯৬ দশমিক ৬৭ শতাংশ।

ফলাফলের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা আল-আমিন একাডেমি থেকে পরীক্ষায় অংশ নেয় ৮৩৫ জন। উত্তীর্ণ হয়েছে ৭৮৪ জন। জিপিএ-৫ পেয়েছে ২১৯ জন। বিদ্যালয়টির পাসের হার ৯৩ দশমিক ৮৯ শতাংশ।

অন্যদিকে, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় ২৩২ জন শিক্ষার্থী। উত্তীর্ণ হয়েছে ২০৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন। বিদ্যালয়টির পাসের হার ৮৯ দশমিক ৬৬ শতাংশ।

এদিকে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল চাঁদপুর থেকে ৭০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়টির পাসের হার ১০০ শতাংশ। এ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন।

সামগ্রিক ফলাফলে পাসের হার ও জিপিএ-৫-দুই সূচকেই চাঁদপুর সদরের বিদ্যালয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তবে শতভাগ পাসের দিক থেকে এগিয়ে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল চাঁদপুর।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট