1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁদপুরে গ্যাস সংকট : সরবরাহের দাবীতে সড়ক অবরোধ

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : চাঁদপুরে তীব্র গ্যাস সংকটে যানবাহন ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ সিএনজি চালিত অটোরিকশা চালকরা।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল থেকে জেলার সিএনজি ফিলিং স্টেশন গুলোতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

পরে দুপুরে চাঁদপুর-কুমিল্লা সড়কের হাজীগঞ্জ এইচবি ফিলিং স্টেশনের সামনে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে চালকরা।

গ্যাসের জন্য সিএনজি চালিত অটোরিকশা, বাস ও প্রাইভেটকারের চালকেরা রাত থেকে দীর্ঘ সারিতে অপেক্ষার প্রহর গুণছে।

চালকেরা জানান, সারারাত নির্ঘুম থেকে গ্যাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে। এতে করে আয় কমে যাচ্ছে। জেলার প্রধান প্রধান সড়কে কমেছে যানবাহনে সংখ্যা, বেড়েছে যাত্রী ভাড়া।
এদিকে প্রশাসনের হস্তক্ষেপে সড়ক ছেড়ে দেয় চালকরা।
এছাড়া গ্যাস না থাকায় বাসা বাড়ীতে রান্নাবান্নায় হোটেল ও বিকল্প ব্যবস্থা নিতে হচ্ছে নাগরিকদের।

হাজীগঞ্জ পৌর এলাকার বাসিন্দা গাজী নাছির বলেন, দিনে গ্যাস থাকেনা। অনেক সময় রাতে রান্না করতে হয়। আর না হয় বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে।

গ্যাস সংকটের কারণ হিসেবে জাতীয় পর্যায়ে সরবরাহ কমে যাওয়াকে দায়ী করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

চাঁদপুর প্রধান কার্যালয়ের ব্যবস্থাপক মীর ফজলে রাব্বি বলেন, গ্যাসের সংকটটি জাতীয় সমস্যা। এলএনজি টার্মিনাল থেকে সরবরাহে বিঘ্ন ঘটায় জাতীয় পর্যায়ে গ্যাসের সরবরাহ কমেছে। এর প্রভাবে চাঁদপুরে স্বল্পচাপ বিরাজ করছে। জাতীয় পর্যায়ে সরবরাহ স্বাভাবিক হলে চাঁদপুরেও গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট