1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী মতলবে ৮ নং ওয়ার্ড বিএনপির মাদকবিরোধী সভা  ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন! কচুয়ার সদর দক্ষিণে ভোটের হাওয়া, মাঠে ৬ চেয়ারম্যান প্রার্থী বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ

চাঁদাবাজি ও মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না -শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলা বিএনপির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে শহরের কদমতলা রাজবাড়ী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, কমিটিতে যারা রয়েছেন, তাদের অধিকাংশই নিয়মিত এলাকায় থাকেন। কমিটির অধিকাংশ নেতাকর্মী বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলেন। এখন দল ক্ষমতায় রয়েছে। প্রত্যেককে নিজ নিজ এলাকার মানুষের সেবায় তাদের দ্বারে দ্বারে গিয়ে কাজ করতে হবে। ভালো কাজ করলে সরকার আপনাদের পাশে থাকবে।

নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকের সঙ্গে কোনো আপস নেই। দলের নেতাকর্মীদের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি নিজ নিজ এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যই বিএনপির শক্তি। জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, রাজনীতি শুধু পদ-পদবির জন্য নয়; রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে জনগণের পাশে দাঁড়ানো এবং মানুষের কল্যাণে কাজ করা। প্রত্যেক নেতাকর্মীকে নিজ নিজ এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হতে হবে।

চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি জসিম উদ্দিন খান বাবুল, ফেরদৌস আলম বাবু, ডি এম শাহাজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, অ্যাডভোকেট সামছুল ইসলাম মন্টু, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর, আফজাল হোসেন বেপারী, অ্যাডভোকেট মনিরা বেগম চৌধুরী ও কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী।

চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীর পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুস ছাত্তার মাস্টার, আবুল হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, অ্যাডভোকেট জসিম মেহেদী, সহদফতর সম্পাদক মাহমুদা আক্তার ও কার্যকরী সদস্য খাদিজা আক্তার।

এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মিয়াজী, আশিকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ ইউসুফ মিন্টু, কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন খান, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. তালিম পাঠান, মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুবুর রহমান স্বপন, তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল আহসান, বাগাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল মোল্লা, বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন মিজি, লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম, চান্দ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান মফু, হানারচর ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার গাজী ও রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ওচমান গাজী প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট