1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহে র‌্যালি, পোনা অবমুক্ত ও শ্রেষ্ঠ মৎস্যচাষিদের সম্মাননা

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

কচুয়া প্রতিনিধি: রূপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সামনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

পোনা অবমুক্তকরণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, সহ-সভাপতি আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মৃধা ও কচুয়া প্রেসক্লাবের মো. আতাউল করিমসহ অন্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

তারা আরও বলেন, জলাশয় ও মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতিতে মৎস্য খাত আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। মাছ চাষে আগ্রহী কৃষক ও উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের আওতায় এনে উৎপাদনশীলতা বাড়াতে হবে। পাশাপাশি মাছের প্রাকৃতিক প্রজনন ও বিচরণক্ষেত্র রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং মৎস্য আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্যচাষিদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। এ বছর শ্রেষ্ঠ মৎস্যচাষি হিসেবে তিনজনকে নির্বাচিত করা হয়েছে। তারা হলেন—মো. মেহেদী হাসান প্রথম, কাজী মো. আব্দুল হাই দ্বিতীয় এবং বিল্লাল হোসেন তৃতীয়।

পরে অতিথিরা নির্বাচিত শ্রেষ্ঠ মৎস্যচাষিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে মৎস্যচাষি, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট