
নারায়ন রবিদাস : ‘মাদক থেকে দুরে থাকি, সুস্থ সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্কুলগামী শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফরিদগঞ্জে থানা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী র্যালি ও সচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট ২০২৬) বিকালে উপজেলা সদরস্থ ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ফরিদগঞ্জ থানার এসআই আমজাদ হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ্, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হাসিনা আক্তার, শিক্ষানুরাগী আব্দুল মতিন, সহকারি শিক্ষক মহসীন হোসেন, রাজিয়া সুলতানা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রয়োজনীয় সচেতনার কারণে এবং অভিভাবকদেরসঠিক নজরদারি না থাকার কারণে মাদকের করাল গ্রাস স্কুলগামী শিক্ষার্থীদের গ্রাস করছে। তারা না বুঝেই মাদক সেবনের দিকে ঝুঁকছে। ফলে এসব শিক্ষার্থীরা তাদের উজ্জ্বল ভবিষ্যত অনিশ্চিত করে ফেলছে। তাদের পরিবারগুলোও নানা ধরনের সমস্যায় সম্মুখিন হচ্ছে। আমরা চাই শিক্ষার্থীরা তাদের পরিবার থেকেই মাদকের বিরুদ্ধে সোচ্চার হউক। তবেই এসমাজ থেকে মাদক চিরতরে মুক্ত হবে।
আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র্যালি স্কুল আঙ্গিনা থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।