
শনিবার (২২ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় চাঁদপুর শহরের উত্তর গুনরাজদী আল-আমিন এতিমখানা কমপ্লেক্সে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার মাসব্যাপী মাদক, জুয়া ও কিশোর গ্যাং অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক ক্যাম্পেইনের অংশ হিসেবে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মাওলানা মোঃ সাইফুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহমান গাজীর সঞ্চালনায় কর্মসূচিতে অংশ নেন জেলা সাংগঠনিক সম্পাদক শওকত করিম, সিনিয়র কার্যকরী সদস্য মোঃ আবদুল গনি, সদস্য মোঃ আরিফুর রহমান সাগর, মোঃ রাব্বী ঢালী ও বোরহান সাইফ। এছাড়া আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক মাওলানা মোঃ আব্দুস সাত্তারসহ এতিমখানার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এতিমখানার ছাত্র মোঃ রায়হান খান।
আলোচনা পর্বে মাদক, জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধের পাশাপাশি বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ ও নিরাপদ সড়ক বিষয়ে গুরুত্বারোপ করেন বক্তারা। তারা বলেন, একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য সমাজ গঠনে শিশু-কিশোরদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার পাশাপাশি পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।
বক্তারা মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।