1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কচুয়ার সদর দক্ষিণে ভোটের হাওয়া, মাঠে ৬ চেয়ারম্যান প্রার্থী বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ বিষ্ণপুরে শিক্ষার্থীদের মাঝে এনাম চৌধুরীর ধারাবাহিক গাছের চারা বিতরণ চাঁদপুরের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ আর নেই নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে চাঁদপুর লেখক পরিষদের পাঠ অনুশীলন ও সঙ্গীতানুষ্ঠান

বিষ্ণুপুরে শিক্ষার্থীদের মাঝে সাড়ে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি ॥ চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের খেরুদিয়া দেলোয়ার হোসেন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির সাড়ে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের বৃহৎ জাতীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৩ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ চারা বিতরণ করা হয়।

বিষ্ণুপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও আমিরবাদ জিকে উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম ইয়াজদানী চৌধুরী (এনাম চৌধুরী) এ কর্মসূচির আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি ও সাবেক ছাত্রনেতা মানিকুর রহমান মানিক।

প্রধান অতিথির বক্তব্যে মানিকুর রহমান মানিক বলেন, প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে এনাম চৌধুরী শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু করেছেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, বিশুদ্ধ অক্সিজেন নিশ্চিত করাসহ দৈনন্দিন প্রয়োজন মেটাতে বৃক্ষরোপণ অপরিহার্য। শিক্ষার্থীদের মাধ্যমে এ কার্যক্রম শুরু হলে এর সফল বাস্তবায়ন সম্ভব হবে। তিনি শিক্ষার্থীদের চারা রোপণের পাশাপাশি নিয়মিত পরিচর্যার আহ্বান জানান।

আয়োজক গোলাম ইয়াজদানী চৌধুরী এনাম বলেন, গাছের চারা রোপণ ও পরিচর্যা করা আমাদের সবার দায়িত্ব। এই প্রতিষ্ঠান থেকেই কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে ইউনিয়নের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ উদ্যোগ পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সমাজের সব শ্রেণি-পেশার মানুষ এগিয়ে এলে প্রতিটি অঞ্চল সবুজায়নের বিপ্লবে পরিণত হবে।

খেরুদিয়া দেলোয়ার হোসেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আফরোজা খাতুন মেরী দৈনিক আদি বাংলা পত্রিকার উপদেষ্ঠা মারুফ চৌধুরী সহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ আফরোজা খাতুন মেরী বলেন, গাছ কাটার তুলনায় নতুন করে গাছ লাগানোর হার কম হওয়ায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি এ উদ্যোগকে স্বাগত জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট