1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার কাজ করছে, ধৈর্য ধরতে হবে : ছালেহ শিবলী

  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ মো. ছালেহ (ছালেহ শিবলী) বলেছেন, মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে। সরকারের নেওয়া বিভিন্ন পরিকল্পনার বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে। এসব পরিকল্পনার সুফল পেতে সবাইকে কিছুটা সময় ও ধৈর্য ধরতে হবে।

রোববার (২৩ আগস্ট) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছালেহ শিবলী বলেন, “দেশের প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে। শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়াবিদ, ব্যবসায়ী, কৃষক, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য সরকারের পৃথক পরিকল্পনা রয়েছে। ২০২৫ সালের ২৫ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন ‘আই হ্যাভ এ প্ল্যান’ বলে যে কমিটমেন্ট দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।”

তিনি বলেন, “রাজনীতিতে মতভেদ ও বিভাজন থাকা অস্বাভাবিক নয়। তবে দলের স্বার্থ ও দেশের স্বার্থের ঊর্ধ্বে কোনো বিভাজন হওয়া উচিত নয়। ফরিদগঞ্জে দলের মধ্যে যে কিছুটা মতপার্থক্য রয়েছে, তা অচিরেই দূর হয়ে যাবে। এজন্য সবাইকে সময় দিতে হবে এবং ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “দলের দুর্দিনে যারা বিএনপির সঙ্গে ছিলেন এবং আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন, তাদের অবদান অবশ্যই মূল্যায়ন করা হবে। দিনশেষে দলের স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সামনে দলের জন্য ভালো সময় আসছে।”

সুধী সমাবেশে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, জেহলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসী মোল্লা, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান ও আব্দুল মতিন, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন, ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোহেল বেপারীসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট