1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে ১২ মাদক কারবারি ও ২২ কিশোর গ্যাং সদস্য আটক কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা

চাঁদপুরে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ শুরু

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁদপুর ইউনিটে ৩০ জন যুব সদস্যের অংশগ্রহণে তিন দিনব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) চাঁদপুর ইউনিট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং উদ্বোধনী বক্তব্য দেন ইউনিটের এডহক কমিটির সেক্রেটারি ফয়সাল আহমেদ বাহার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী এডহক কমিটির সদস্য তমাল কুমার ঘোষ, সদস্য ও সাংবাদিক সোহেল রুশদী, সদস্য ডা. মোহাম্মদ জাহাঙ্গীর খান এবং সদস্য রিয়াজুর রহমান রানা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাঁদপুর ইউনিট লেভেল অফিসার ও সহকারী পরিচালক মো. নুরুল করিম।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁদপুর ইউনিটের আজীবন সদস্য মো. আলমগীর হোসেন পাটওয়ারী, চাঁদপুর ইউনিটের যুব প্রধান ওমর বিন ইউসুফ চৌধুরীসহ ইউনিটের অন্যান্য যুব রেড ক্রিসেন্ট সদস্যরা।

সংশ্লিষ্টরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে যুব রেড ক্রিসেন্ট সদস্যদের প্রাথমিক চিকিৎসা প্রদান, জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সাড়া দেওয়া এবং মানবিক সহায়তা প্রদানের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পাবে। পাশাপাশি দুর্যোগ ও সংকটকালীন সময়ে আরও দক্ষতার সঙ্গে মানুষের পাশে দাঁড়ানোর সক্ষমতা তৈরি হবে।

মানবতার সেবায় দক্ষতা অর্জন এবং দুর্যোগ ও সংকটে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে যুব রেড ক্রিসেন্ট, চাঁদপুর ইউনিটের এ প্রশিক্ষণ কার্যক্রমকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন সংশ্লিষ্টরা।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট