1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে ১২ মাদক কারবারি ও ২২ কিশোর গ্যাং সদস্য আটক কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা

কচুয়ার পাথৈর ইউনিয়নের উত্তর বড়দৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: চাঁদপুরের কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ১২নং উত্তর বড়দৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক সভায় উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার, শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে সকলের সিদ্ধান্তের আলোকে উক্ত ম্যানেজিং কমিটি গঠন করা হয়। এতে সরকারি নির্দেশনা মেনে ১২ সদস্য বিশিষ্ট নতুন কমিটির তালিকা তৈরি করা হয়েছে। উপজেলা শিক্ষা কমিটি কর্তৃক প্রস্তাবিত উক্ত কমিটি সহসাই অনুমোদন দেয়া হবে বলে জানা যায়।

নবগঠিত প্রস্তাবিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন চাঁদপুর জজকোর্ট এর আইনজীবী আল আমিন খাঁন (অপূর্ব)। মোঃ দৌলত হোসেনকে সহ সভাপতি ও পদাধিকার বলে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা পারভীনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। এছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন- বিদ্যুৎসাহী সদস্য মোঃ হানিফ মিয়া, জাকিয়া বেগম, অভিভাবক সদস্য মোঃ জিয়া উদ্দিন চৌধুরী, সালমা বেগম, খাদিজা বেগম, উচ্চ বিদ্যালয় প্রতিনিধি মোঃ মমিনুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মোসাঃ মুনিরা আক্তার, অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুস সামাদ ও ইউপি সদস্য মোঃ ফয়সাল মিয়াজি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য আ ন ম এহসানুল হক মিলন এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে নবগঠিত কমিটির সদস্যরা বলেন, সকলের সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং অবকাঠামোগত প্রসারে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তারা আরো বলেন, আমাদের ওপর যে আস্থা রাখা হয়েছে, সেই আস্থার মর্যাদা রক্ষা করে উত্তর বড়দৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। এতে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।
জানা যায়, এর আগে ২০২৪ সালের ২১ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার এক বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ভেঙে দেয়া হয়। এতে সই করেছেন মন্ত্রণালয়ের তৎকালীন উপসচিব আক্তারুন্নাহার।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট