1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সরকারি নির্দেশ অমান্য: মতলবে বদরপুর ও.এস দাখিল মাদ্রাসায় উদযাপন করা হয়নি ঈদ-ই-মিলাদুন্নবী

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার মৃধা: সারাদেশের ন্যায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে সরকারি নির্দেশ মেনে ঈদ-ই-মিলাদুন্নবী পালন করলেও বিভিন্ন অযুহাত দেখিয়ে এবং সরকারি নির্দেশ অমান্য করে উপজেলার বদরপুর ও.এস দাখিল মাদ্রাসায় পালন করা হয়নি ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)।

শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের উপর আলোচনা, দোয়া মাহফিল, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ ও কুইজ প্রতিযোগিতার মতো কর্মসূচি পালনের কথা থাকলেও এসবের কোনো আয়োজনই দেখা যায়নি ওই মাদ্রাসায়।

গত ২৬ আগস্ট বুধবার সকালে সরেজমিনে গিয়ে মাদ্রাসাটিতে তালা ঝুলতে দেখা যায়। সরকারি নিয়ম মেনে যথা সময়ে প্রতিষ্ঠান না খুলে এবং অনুষ্ঠান পালন না করে অনুষ্ঠানের আগের দিন মাদ্রাসার সহকারী শিক্ষকদের নিয়ে আলোচনা করে মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত নেয় মাদ্রাসার সুপার মাওলানা আবুল কাশেম। তবে সরকারিভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালনের চিঠি ও প্রজ্ঞাপন পেয়েছেন বলে স্বীকার করলেও বিভিন্ন অযুহাত ও মাদ্রাসার পরিস্থিতির কারণ দেখিয়ে তা বন্ধ রাখা হয়েছে বলে জানান মাদ্রাসার সুপার।

সুপারের এমন দায়িত্বজ্ঞানহীন কাজ এবং এমন একটি ধর্মীয় অনুষ্ঠান সরকারিভাবে নির্দেশ দেওয়ার পরও পালন না করায় মাদ্রাসার অভিভাবক, শিক্ষক ও স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।সরকারি নির্দেশনা অমান্য করে দিবসটি উদযাপনে অবহেলা করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্ত করে সুপারের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মাদ্রাসার সুপার মাওলানা আবুল কাশেম বলেন, আমি চিঠি ও প্রজ্ঞাপন পেয়েছি। আমি ব্যক্তিগতভাবে এবং মাদ্রাসার পরিস্থিতির কারণে শিক্ষকদের সাথে আলোচনা করে মাদ্রাসা ও অনুষ্ঠান বন্ধ করে দিয়েছি। আমি ঈদ-ই-মিলাদুন্নবী মানি ও সমর্থন করি। শিক্ষকরা ছুটিতে থাকায় এ সিদ্ধান্ত নিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসারের সাথে কথা বলে অনুষ্ঠান বন্ধ করছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি পরে স্যারের সাথে কথা বলবো।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, বিষয়টি আমার জানা ছিলনা। আপনার কাছ থেকেই জানলাম। মাদ্রাসার সুপারকে তলব করা হবে। অভিযোগটি প্রমাণিত হলে তাকে শোকজ করা হবে এবং রাষ্ট্রীয় নির্দেশ অমান্য করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম বলেন, আমি এই বিষয়টি জানতাম না। আপনার কাছে থেকেই জানলাম। আমি খবর নিয়ে দেখছি। রাষ্ট্রীয় নির্দেশ অমান্য করলে ব্যবস্থা নেয়া হবে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট