1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ খাতে সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে নিরবচ্ছিন্ন সরবরাহ জরুরি চাঁদপুর শহরের ব্যস্ততম এলাকায় অটো পার্টসের দোকানে চুরি শিশুদের চোখ ও স্বাস্থ্যের যত্ন ছোটবেলা থেকেই নিশ্চিত করতে হবে চাঁদপুরে ১২ মাদক কারবারি ও ২২ কিশোর গ্যাং সদস্য আটক কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কার্যক্রমে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ স্বপন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন মিয়াজী এবং সাংগঠনিক সম্পাদক মো. সফিক কবিরাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. জাকির হোসেন মৃধা।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সম্মানিত অভিভাবকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পুরস্কার বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও উৎসাহিত করা হয়।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা ও উপস্থিতির জন্য অভিভাবকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট সকলের প্রতি বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট