1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁদপুর স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে জাতীয় ফুটবল লীগ

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫১ বার পড়া হয়েছে
চাঁদপুর স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে জাতীয় ফুটবল লীগ

স্টাফ রিপোর্টার :  জাতীয় পর্যায়ে ফুটবল লীগের প্রথম পর্বের খেলা আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) থেকে চাঁদপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে। জাতীয় পর্যায়ের এই বড় আসরকে ঘিরে পুরো চাঁদপুরের ক্রীড়াঙ্গনে বইছে উৎসবের আমেজ।

বিকেল ৩টায় উদ্বোধনী ম্যাচে চাঁদপুর স্টেডিয়ামে মুখোমুখি হবে ফকিরাপুল ইয়ং মেনস্ ক্লাব ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব।

আয়োজক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ফুটবল লীগের প্রথম পর্বে দেশের সাতটি ভেন্যুতে মোট ৭৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে চাঁদপুর স্টেডিয়ামে হবে ১২টি গুরুত্বপূর্ণ ম্যাচ। শীর্ষস্থানীয় ক্লাবগুলোর খেলা মাঠে বসে দেখার সুযোগ পাওয়ায় স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়েছে।

সূচি অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর চাঁদপুর স্টেডিয়ামে ফকিরাপুল ইয়ং মেনস্ ক্লাবের মুখোমুখি হবে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। ২৬ সেপ্টেম্বর খেলবে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও আবাহনী লিমিটেড ঢাকা। আগামী বছরের ১৬ জানুয়ারি চাঁদপুর ভেন্যুর প্রথম পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও পিডব্লিউডি স্পোর্টস ক্লাব।

স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টদের মতে, এ আয়োজন চাঁদপুরের উদীয়মান খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে। সাবেক ফুটবলার, ফুটবল কোচ ও জেলা ক্রীড়া সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা আনোয়ার হোসেন মানিক বলেন, নিয়মিত বড় মাপের ফুটবল টুর্নামেন্ট হলে স্থানীয় খেলোয়াড়েরা দক্ষতা বাড়ানোর সুযোগ পাবেন। জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের খেলা দেখা ও তাঁদের সঙ্গে অনুশীলনের অভিজ্ঞতা স্থানীয় ফুটবলারদের আরও পরিণত হতে সহায়তা করবে বলেও তিনি জানান।

সুন্দর ও উৎসবমুখর পরিবেশে খেলা পরিচালনার জন্য মাঠ প্রস্তুতসহ সার্বিক ব্যবস্থাপনার কাজ শেষ করেছে কর্তৃপক্ষ।

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. জয়নাল আবেদীন জনু জানান, আয়োজন ঘিরে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ম্যাচগুলো সফলভাবে শেষ করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। তাঁর আশা, এই আয়োজন চাঁদপুরকে ক্রীড়াঙ্গনে নতুনভাবে তুলে ধরবে এবং ভবিষ্যতে এখান থেকে জাতীয় দলের মানের ফুটবলার উঠে আসবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট