1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিতকরণে কুমিল্লায় প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে
পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিতকরণে কুমিল্লায় প্রশিক্ষণ কর্মশালা

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লায় ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০’ বাস্তবায়নে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের উদ্যোগে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কর্মশালাটি আয়োজন করা হয়।

কুমিল্লা জেলা প্রশাসক রোজী আকতারের সভাপতিত্বে কর্মশালায় সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম। প্রধান তত্ত্বাবধানকারী কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. সবুর হোসেন।

মো. সবুর হোসেন বলেন, ২০২৬-২০৩০ সালের কৌশলপত্রটি কেবল কাগজনির্ভর পরিকল্পনা নয়; এটি ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তার মূল রূপরেখা। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে সৌরশক্তি, বায়োম্যাস ও আধুনিক প্রযুক্তির প্রসারে জেলা ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

কর্মশালায় কৌশলপত্রের লক্ষ্য ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেন বিদ্যুৎ বিভাগের ‘নবায়নযোগ্য জ্বালানি-২’ শাখার সিনিয়র সহকারী সচিব তাহমিলুর রহমান। তিনি সৌরবিদ্যুৎ প্রযুক্তি সম্প্রসারণে ‘নেট মিটারিং’ ব্যবস্থার কার্যকর ব্যবহার, সরকারি-বেসরকারি স্থাপনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পাঞ্চলের ছাদে সোলার প্যানেল স্থাপন এবং রক্ষণাবেক্ষণের স্থানীয় চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া সরকারি প্রণোদনা, পরিবেশবান্ধব বিনিয়োগ এবং বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর নীতিগত দিকনির্দেশনা দেওয়া হয়।

কর্মশালায় কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা প্রশাসনের প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) ও সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থার জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কারিগরি বিশেষজ্ঞরা অংশ নেন।

প্রশিক্ষণ শেষে বিদ্যুৎ বিভাগ, জেলা প্রশাসন ও বিতরণকারী সংস্থাগুলোর আন্তঃদপ্তর সমন্বয় নিশ্চিত করা এবং প্রকল্পের অগ্রগতি নিয়মিত পর্যালোচনার জন্য জেলা প্রশাসনের অধীনে সমন্বিত পর্যবেক্ষণ কাঠামো গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট