1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ফরিদগঞ্জে জলাশয়ে দেশীয় প্রজাতির ১৫৪ কেজি পোনা মাছ অবমুক্ত

  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে জলাশয়ে দেশীয় প্রজাতির ১৫৪ কেজি পোনা মাছ অবমুক্ত

 ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জলাশয়ে ১৫৪ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় অভয়াশ্রম জলাশয়, বন্যাপ্রবণ ধানক্ষেত, বদ্ধ জলাশয় ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির অংশ হিসেবে রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে ডাকাতিয়া নদীর খেয়াঘাট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

ফরিদগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে রুই, কাতলাসহ বিভিন্ন দেশীয় প্রজাতির ১৫৪ কেজি পোনা মাছ ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম। উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেনের তত্ত্বাবধানে আয়োজিত কর্মসূচিতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জলাশয়ে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি, মাছের প্রাকৃতিক আবাসস্থল সমৃদ্ধ করা এবং স্থানীয় জনগোষ্ঠীর মাছের চাহিদা পূরণের লক্ষ্যে এসব পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

তিনি অবমুক্ত করা মাছের পোনা রক্ষায় অবৈধ জাল ব্যবহার ও পোনা মাছ নিধন বন্ধে কার্যকর নজরদারি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট