1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ভাড়া পুনর্নির্ধারণে লুকোচুরি নয়, স্বচ্ছতার দাবি যাত্রী কল্যাণ সমিতির

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে
ভাড়া পুনর্নির্ধারণে লুকোচুরি নয়, স্বচ্ছতার দাবি যাত্রী কল্যাণ সমিতির

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাস ও লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণের ক্ষেত্রে মালিকদের একচেটিয়া সুবিধা দেওয়ার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির দাবি, আসল ভুক্তভোগী যাত্রীসাধারণের কোনো প্রতিনিধি না রেখে বাস ও লঞ্চ মালিকদের নিয়ে দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠক করছে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো। এতে জনস্বার্থ সংশ্লিষ্ট এই বিষয়টি নিয়ে চরম অস্বচ্ছতা ও ‘লুকোচুরি’ করা হচ্ছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করেন সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানির দাম বাড়লে গণপরিবহনের ভাড়া বাড়া স্বাভাবিক। তবে জ্বালানি মূল্যের অজুহাতে মালিকদের বাড়তি সুবিধা দিতে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো মরিয়া হয়ে ওঠে বলে সংগঠনটির অভিযোগ। ভাড়া নির্ধারণের সময় যাত্রীসাধারণের মতামত নেওয়া হয় না এবং পরিচালন ব্যয় বাস্তবে কতটা বেড়েছে, তা-ও প্রকাশ করা হয় না।

যাত্রী কল্যাণ সমিতির ভাষ্য, মালিক ও যাত্রী—উভয়ের স্বার্থ রক্ষায় কতটুকু ভাড়া বাড়ানো যৌক্তিক, তার কোনো স্বচ্ছ হিসাব দেওয়া হচ্ছে না। বিগত সরকারের আমল থেকে পরিবহন খাতে এই ‘তোষামোদিমূলক’ ধারার কারণে সাধারণ মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ভাড়া বাড়ানোর প্রস্তাব

ভাড়া বাড়ানোর ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে সর্বোচ্চ ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা এবং লঞ্চে প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা ভাড়া বাড়ানোর সুপারিশ করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট