1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে শোভাযাত্রা বাবুরহাটে ১ হাজার ৬৯৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ১ লাখ টাকা মতলব দক্ষিণে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আন নাজির ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন, তিন লাখ টাকা অনুদানের ঘোষণা এমপির মতলব-ঢাকা রুটে জৈনপুর এক্সপ্রেসের বেপরোয়া চলাচল শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার সন্তান সুশিক্ষিত না হলে বাবা-মায়ের সকল পরিশ্রই বৃথা যায় –  আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল বাবুরহাটে ১.৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

অসহায় বৃদ্ধের পাশে চাঁদপুর রোটারী ক্লাব

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে
অসহায় বৃদ্ধের পাশে চাঁদপুর রোটারী ক্লাব

স্টাফ রিপোর্টার : ঐতিহ্যবাহী চাঁদপুর রোটারী ক্লাবের উদ্যোগে এক অসহায় বৃদ্ধকে হুইলচেয়ার প্রদান করা হয়েছে। মানবিক সহায়তার অংশ হিসেবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে চাঁদপুর শহরের কবি নজরুল সড়কস্থ চাঁদপুর রোটারী ভবনের ডা. নূরুর রহমান কনফারেন্স হলে এ হুইলচেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটা. অ্যাড. পলাশ মজুমদার। সঞ্চালনা করেন সেক্রেটারী রোটা. মো. রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি রোটা. খোরশেদ আলম পাটোয়ারী কাঞ্চন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. উজ্জ্বল হোসাইন, রোটা. মো. আলমগীর মিয়াজীসহ ক্লাবের অন্য সদস্যরা।

ক্লাবের পক্ষ থেকে অসহায় বৃদ্ধের হাতে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে চলাফেরায় কষ্ট পাওয়া ওই ব্যক্তি হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি, সদস্য এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে দোয়া করেন।

চাঁদপুর রোটারী ক্লাবের নেতৃবৃন্দ বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সহযোগিতা করা রোটারীর অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট