1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ‘গবেষণা ও গ্রান্ট রাইটিং’ প্রশিক্ষণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ‘গবেষণা ও গ্রান্ট রাইটিং’ প্রশিক্ষণ

বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক গবেষণা সংস্কৃতিকে গতিশীল করা এবং শিক্ষকদের আন্তর্জাতিক মানের গবেষণা অনুদান প্রাপ্তির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হয়েছে ‘গবেষণা ও গ্রান্ট রাইটিং-এ উৎকর্ষ’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা। বিশ্ববিদ্যালয়ের ‘অফিস অফ দ্য অ্যাডভাইজার, স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশন’ ও ‘গবেষণা বিভাগ’-এর যৌথ উদ্যোগে এবং ‘গ্রান্ট রাইটিং টাস্ক ফোর্স’-এর সহায়তায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) কর্মসূচিটি আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কৌশল ও উদ্ভাবন বিষয়ক উপদেষ্টা এবং জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ড. গিয়াস ইউ. আহসান।

তিনি প্রতিযোগিতামূলক গবেষণা প্রস্তাবনা তৈরি, অর্থায়নকারী সংস্থার অগ্রাধিকার ও মূল্যায়ন মানদণ্ডের সঙ্গে আবেদনের সামঞ্জস্য, পর্যালোচকদের প্রত্যাশা অনুধাবন, শক্তিশালী বহু-বিষয়ক দল গঠন, গবেষণা পদ্ধতি প্রণয়ন এবং বাস্তবসম্মত বাজেট প্রস্তুতির বিভিন্ন কৌশল তুলে ধরেন। এসব বিষয় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা অনুদান প্রাপ্তি ও ব্যবস্থাপনায় তাঁর অভিজ্ঞতার আলোকে আলোচনা করা হয়।

গবেষণা বিভাগের পরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় গ্রান্ট রাইটিং টাস্ক ফোর্সের সদস্যরা কারিগরি সহায়তা দেন। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৬২ জন শিক্ষক নিবন্ধন করে সরাসরি অংশ নেন।

আয়োজকদের মতে, শিক্ষকদের গবেষণা ও অনুদান-প্রস্তাবনা লেখার দক্ষতা উন্নয়নে এই অংশগ্রহণ গবেষণার প্রতি তাঁদের আগ্রহের প্রতিফলন। অংশগ্রহণকারী শিক্ষকেরা হাতে-কলমে অনুশীলনভিত্তিক সেশনটির প্রশংসা করেন।

আয়োজকদের প্রত্যাশা, কর্মসূচিটি ডিআইইউয়ের প্রাতিষ্ঠানিক গবেষণা সংস্কৃতি শক্তিশালী করা, শিক্ষকদের অর্থায়ন পাওয়ার সক্ষমতা বাড়ানো এবং বৈশ্বিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান ছড়িয়ে দিতে সহায়ক হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট