1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আর্থিক শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখার নির্দেশনা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে
আর্থিক শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখার নির্দেশনা

চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. নাজিমুল হক চাঁদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) তিনি সেখানে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মো. মিজানুর রহমান। পরে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

পরিদর্শনকালে মো. নাজিমুল হক পুলিশ সুপারের কার্যালয়ের হিসাব শাখায় ২০২৫-২৬ অর্থবছরের প্রথম অর্ধবার্ষিক কার্যক্রম পর্যালোচনা করেন। তিনি কার্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক নথি, রেজিস্টার এবং প্রয়োজনীয় রেকর্ডপত্র খতিয়ে দেখেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।

দাপ্তরিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ এবং প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেন অ্যাডিশনাল ডিআইজি। একই সঙ্গে পেশাদারিত্ব, দক্ষতা ও সচেতনতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনে কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরানসহ চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট