1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সাংবাদিক জাহাঙ্গীর আলম হৃদয়ের বাবার ১৪তম মৃত্যুবার্ষিকী শনিবার

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে
সাংবাদিক জাহাঙ্গীর আলম হৃদয়ের বাবার ১৪তম মৃত্যুবার্ষিকী শনিবার

চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, সাংবাদিক, নাট্যকার ও সমাজসেবক রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়ের বাবা মরহুম আবদুল খালেক পাটোয়ারীর ১৪তম মৃত্যুবার্ষিকী শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬)।

মরহুম আবদুল খালেক পাটোয়ারী চট্টগ্রাম নাছিরাবাদ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সাবেক সরকারি কর্মকর্তা ও সমাজসেবক ছিলেন। তিনি ১ জানুয়ারি ১৯৩৮ সালে শাহরাস্তি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর পাটোয়ারী বাড়িতে জন্মগ্রহণ করেন।

২০০০ সালে সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি চট্টগ্রাম ও নিজ গ্রামের বায়তুল ফালাহ জামে মসজিদে আমৃত্যু খিদমত করেন। ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর রাতে তিনি মারা যান।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার বাদ জোহর তাঁর নিজ গ্রাম কৃষ্ণপুরের বায়তুল ফালাহ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি এতিমখানায় খাবার বিতরণ করা হবে বলে জানিয়েছেন তাঁর সন্তান আবদুল জলিল মানিক পাটোয়ারী, ব্যবসায়ী খোরশেদ আলম পাটোয়ারী, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. শামসুল আলম পাটোয়ারী এবং চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আকতার হোসেন রিপন পাটোয়ারী।

মৃত্যুকালে আবদুল খালেক পাটোয়ারী পাঁচ ছেলে ও তিন মেয়ে রেখে যান। তাঁর সহধর্মিণী সমাজসেবিকা ও শিক্ষানুরাগী ফিরোজা বেগম ২০২০ সালের ১০ জুন মারা যান।

‘মরহুম আবদুল খালেক ও মরহুমা ফিরোজা বেগম ফাউন্ডেশন’-এর পরিবারের পক্ষ থেকে মরহুম পিতা-মাতা ও বড় বোনের রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট