1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শাহরাস্তিতে সাপে-কাটা অন্তঃসত্ত্বা নারীকে প্রথমবার দেওয়া হলো অ্যান্টিভেনম

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে
শাহরাস্তিতে সাপে-কাটা অন্তঃসত্ত্বা নারীকে প্রথমবার দেওয়া হলো অ্যান্টিভেনম

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো সাপের কামড়ে আক্রান্ত আট সপ্তাহের এক অন্তঃসত্ত্বা নারীকে জরুরি অ্যান্টি-স্নেক ভেনম (এএসভি) দেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) রাতে জরুরি চিকিৎসার পর রোগীর অবস্থার উন্নতি হলেও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. আবু নাছের শাকিল বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের মনিপুর গ্রামের ২৩ বছর বয়সী ওই নারী বুধবার রাত ৮টার দিকে নিজ বাড়িতে সাপের কামড়ে আক্রান্ত হন। রাত ৯টার দিকে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

রোগীর অবস্থা পর্যবেক্ষণ করে কর্মরত চিকিৎসক ডা. নুরুন নবী জুয়েল জানান, কামড়ের স্থান কালো ও ফোলা ছিল। বিষক্রিয়ার লক্ষণ হিসেবে ‘পটোসিস’—চোখের পাতা হেলে পড়া—এবং ‘ব্রোকেন নেক সাইন’ও দেখা যায়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় রাত সাড়ে ৯টার দিকে জরুরি বিভাগেই তাকে ১০ ভায়াল অ্যান্টিভেনম দেওয়া শুরু হয়।

জরুরি চিকিৎসার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও অধিকতর নিরাপত্তা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু নাছের শাকিল বলেন, জরুরি পরিস্থিতিতে দ্রুত ও যথাযথ সিদ্ধান্ত গ্রহণ গুরুত্বপূর্ণ। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত প্রচেষ্টায় তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে-কাটা কোনো রোগীকে জরুরি ভিত্তিতে অ্যান্টিভেনম দেওয়ার ঘটনা এটিই প্রথম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট