1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে চাঁদপুরে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে
মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে চাঁদপুরে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

মাদকদ্রব্যের ভয়াবহতা প্রতিরোধ, কিশোর গ্যাং দমন এবং যুবসমাজকে সুস্থ ধারার ক্রীড়া কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে চাঁদপুরে শুরু হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে টুর্নামেন্টটির উদ্বোধন করেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। পুলিশ ও জনগণের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে সামাজিক অপরাধ থেকে দূরে রাখাকে এ আয়োজনের মূল উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, তরুণ সমাজকে অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাঁর মতে, ক্রীড়াচর্চা তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় করতেও এ টুর্নামেন্ট ভূমিকা রাখবে বলে তিনি জানান।

সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের আশা, পুলিশের এ উদ্যোগে তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে উঠবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট