1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ফরিদগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

ফরিদগঞ্জ প্রতিনিধি: ফরিদগঞ্জে স্কুল থেকে ফেরার পথে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে (১১) ধর্ষণের অভিযোগে মকবুল ছৈয়াল (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) রাতে তাকে গ্রেফতারের পর শনিবার (২৬ সেপ্টেম্বর) চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর ওই শিক্ষার্থী বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। পথে মকবুল ছৈয়াল তাকে কৌশলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

পরদিন রাতে অসুস্থ হয়ে পড়লে শিশুটি তার নানীকে ঘটনাটি জানায়। পরে ২৫ সেপ্টেম্বর স্বজনরা ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে ওই রাতেই অভিযান চালিয়ে মকবুলকে গ্রেফতার করে।

নির্যাতিত শিশুটি বর্তমানে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা গ্রহণের পাশাপাশি আসামিকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট