1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করার প্রত্যয়

  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে
বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করার প্রত্যয়

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের আসন্ন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেছে নবগঠিত নির্বাচন কমিশন। নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ ও সুন্দর করতে সাংবাদিকসহ স্পেনের প্রবাসী বাংলাদেশিদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছে কমিশন।

বৃহস্পতিবার স্পেনের রাজধানী মাদ্রিদের লাভাপিয়েস এলাকায় অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় কমিশনের পক্ষ থেকে এসব কথা জানানো হয়।

প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. দুলাল সাফা’র পরিচালনায় সভায় কমিশনের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

সভায় জানানো হয়, স্থানীয় মন্ত্রণালয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে এরই মধ্যে অনুমোদন পাওয়া গেছে। নির্বাচন কমিশনের কার্যকাল আগামী ৯০ দিন পর্যন্ত বহাল থাকবে। এ সময়ের মধ্যে ভোটার তালিকা প্রণয়ন, সদস্য নবায়ন, নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা এবং নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনই কমিশনের প্রধান লক্ষ্য। এ জন্য সাংবাদিক সমাজসহ সংশ্লিষ্ট সবার গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন।

তিনি জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার পাশাপাশি সব প্রবাসীর অংশগ্রহণ নিশ্চিত করতে কমিশন কাজ করছে। শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে সঠিক নেতৃত্ব নির্বাচনের পথ সুগম করতেও কমিশন কাজ করবে।

নির্বাচনকে আধুনিক ও সর্বজনগ্রাহ্য করতে ডিজিটাল পদ্ধতিতে ভোটার তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রবাসীদের আগ্রহ বাড়াতে বিভিন্ন আঞ্চলিক কমিটির সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে কমিশন। এর অংশ হিসেবে আগামী ২৩ সেপ্টেম্বর বিভিন্ন সামাজিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় এবং ৩০ সেপ্টেম্বর সাধারণ সভা আহ্বান করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে প্রবাসী বাংলাদেশিদের নির্ধারিত ৫ ইউরো ফি দিয়ে সদস্যপদ নবায়ন করতে হবে। বৈধ বাংলাদেশি পাসপোর্ট অথবা রেসিডেন্স পারমিটের যেকোনো একটি থাকলেই ভোটার হওয়ার সুযোগ থাকবে।

সভায় সহ-প্রধান কমিশনার মাহবুবুর রহমান ঝন্টু, সদস্য হেমায়েত খান, যুগ্ম সচিব মাসুদুর রহমান, কোষাধ্যক্ষ রমিজ উদ্দিন, সহ-কোষাধ্যক্ষ সায়েদ মিয়া, সদস্য এমদাদ হাওলাদার, আবুল কাশেম মুকুল, জাকিরুল ইসলাম ও নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন। মাদ্রিদে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরাও সভায় অংশ নেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট