1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মতলব দক্ষিণে কিশোর গ্যাং, মাদক ও অনলাইন জুয়াবিরোধী অভিযানে আটক ৩৭

  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে
মতলব দক্ষিণে কিশোর গ্যাং, মাদক ও অনলাইন জুয়াবিরোধী অভিযানে আটক ৩৭

মতলব দক্ষিণ উপজেলায় কিশোর গ্যাং, মাদক, অনলাইন জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে গ্যাং কালচার ও অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে সর্বমোট ৩৭ জনকে আটক করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) রাতে উপজেলার বিভিন্ন স্থানে থানা পুলিশের পক্ষ থেকে এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের মধ্যে চারজনের কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া মোবাইল ফোনে সরাসরি অনলাইন জুয়া খেলার সময় ৯ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের পরিচয় ও অপরাধে সম্পৃক্ততার বিষয়টি যাচাই-বাছাই করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, যাদের বিরুদ্ধে অপরাধের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করে আদালতে পাঠানো হবে। অপরাধে সরাসরি জড়িত না থাকা কিশোরদের অভিভাবকদের ডেকে কাউন্সেলিং ও মুচলেকা নেওয়ার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

অভিযানের সময় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব (পিপিএম), মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিকসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মতলবের শিক্ষার্থী ও তরুণদের সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে আড্ডা না দিয়ে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে নির্জন স্থানে আড্ডা, ইভটিজিং, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার কথা বলা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানান, সাধারণ শিক্ষার্থী বা তরুণদের অযথা হয়রানি করা অভিযানের উদ্দেশ্য নয়। মতলব এলাকায় সুস্থ, নিরাপদ ও অপরাধমুক্ত পরিবেশ তৈরি করাই এ ধরনের অভিযানের লক্ষ্য।

সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব বলেন, কিশোর গ্যাং, মাদক, ইভটিজিং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট