1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে
মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফয়েজ আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে মো. ফয়েজ আহমেদ বলেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রয়োজন। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা ও আদর্শের শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে।

তিনি শিক্ষার্থীদের ‘যেমন খুশি তেমন সাজো’ পর্বের প্রশংসা করেন এবং এ আয়োজন তাঁকে নিজের স্কুলজীবনের কথা মনে করিয়ে দিয়েছে বলে জানান।

অনুষ্ঠান পরিচালনা করেন ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ। শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তহমিনা আক্তার।

সভাপতির বক্তব্যে সোহেল রুশদী বলেন, প্রাথমিক শিক্ষা শিশুর জীবনের ভিত্তি গড়ে দেয়। শিক্ষার্থীদের ভালো ফলাফল ও নৈতিক চরিত্র গঠনে শিক্ষক-অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিদ্যালয়টিকে এ অঞ্চলের একটি মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাহতলী জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান এবং ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দিদার হোসেন মিজি।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘যেমন খুশি তেমন সাজো’ পর্ব। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও অতিথিরা।

অনুষ্ঠান শেষে ওসি মো. ফয়েজ আহমেদ শাহতলীর ঐতিহ্যবাহী রুশদী বাড়ি পরিদর্শন করেন এবং রুশদী পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট