1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে শোভাযাত্রা বাবুরহাটে ১ হাজার ৬৯৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ১ লাখ টাকা মতলব দক্ষিণে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আন নাজির ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন, তিন লাখ টাকা অনুদানের ঘোষণা এমপির মতলব-ঢাকা রুটে জৈনপুর এক্সপ্রেসের বেপরোয়া চলাচল শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার সন্তান সুশিক্ষিত না হলে বাবা-মায়ের সকল পরিশ্রই বৃথা যায় –  আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল বাবুরহাটে ১.৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

‘টাকা রেখেছি ব্যাংকে, ফেরত দিতে হবে ব্যাংককেই’: অগ্রণী ব্যাংকে গ্রাহকের আহাজারি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে
‘টাকা রেখেছি ব্যাংকে, ফেরত দিতে হবে ব্যাংককেই’: অগ্রণী ব্যাংকে গ্রাহকের আহাজারি

‘আমি ব্যাংকে টাকা রেখেছি, কোনো নির্দিষ্ট কর্মকর্তাকে চিনি না। ব্যাংক কর্মকর্তা আসবেন-যাবেন, কিন্তু আমার টাকা ফেরত দিতে হবে ব্যাংককেই’—মুন্সীগঞ্জের শ্রীনগর অগ্রণী ব্যাংক শাখায় এভাবেই আকুতি ও ক্ষোভ প্রকাশ করছিলেন প্রতারণার শিকার ভুক্তভোগী গ্রাহক বিনা বেগম।

রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) খোয়া যাওয়া টাকা ফেরত পাওয়ার আবেদন জমা দিতে অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখায় যান তিনি। সেখানে গিয়ে বিনা বেগম জানতে পারেন, অভিযুক্ত ক্যাশ অফিসার মো. শফিকুজ্জামান সোহাগের নামে লিখিত আবেদনে তাকে কর্মকর্তার সঙ্গে ‘ব্যক্তিগতভাবে’ ক্যাশ লেনদেন করেছেন—এ কথা উল্লেখ করতে হবে।

ব্যাংক কর্তৃপক্ষের এমন শর্তের কথা শুনে কান্নায় ভেঙে পড়েন বিনা বেগম। ব্যাংকের ভেতরেই তার আহাজারিতে পরিস্থিতি হৃদয়বিদারক হয়ে ওঠে। তিনি এর প্রতিবাদ জানিয়ে বলেন, অগ্রণী ব্যাংক একটি সরকারি প্রতিষ্ঠান। তিনি কোনো ব্যক্তির কাছে নয়, ব্যাংকের ক্যাশে টাকা জমা দিয়েছেন। তাই ব্যাংক এই দায় এড়াতে পারে না বলে দাবি করেন তিনি।

এ সময় ব্যাংকে উপস্থিত অন্যান্য প্রতারিত ও ভুক্তভোগী গ্রাহকেরাও বিনা বেগমের দাবির সঙ্গে একমত হন। দ্রুত জমানো টাকা ফেরত পেতে তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট