1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে উৎস চিহ্নিত করা হবে: ইউএনও

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে
মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে উৎস চিহ্নিত করা হবে: ইউএনও

ফরিদগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক বলেছেন, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে প্রথমে মাদকের মূল উৎস চিহ্নিত করতে হবে। ফরিদগঞ্জ সীমান্তবর্তী এলাকা না হওয়ায় কীভাবে এখানে মাদক প্রবেশ করছে, তা খুঁজে বের করার ওপর গুরুত্ব দেন তিনি। মাদকসেবী ও কারবারিদের পাশাপাশি মাদকের উৎস বন্ধে সবাই একসঙ্গে কাজ করলে ফরিদগঞ্জকে মাদকমুক্ত করা সম্ভব বলেও জানান ইউএনও।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পেশাজীবী এবং সামাজিক সংগঠনের নেতারা সভায় অংশ নেন।

কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের দায়িত্বের কথা তুলে ধরে ইউএনও বলেন, সন্তানরা কোথায় যাচ্ছে এবং সন্ধ্যার পর কেন বাইরে থাকছে—এসব বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে। বাল্যবিবাহের কুফল ও সামাজিক ক্ষতি সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজনের প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ফরিদগঞ্জের শিক্ষার ঐতিহ্য তুলে ধরে মেহেদী হাসান মানিক বলেন, এ অঞ্চল শিক্ষা-দীক্ষায় সমৃদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বৃহত্তর কুমিল্লার শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল উপস্থিতি রয়েছে। এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতেও এ অঞ্চলের সন্তানরা দেশকে নেতৃত্ব দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সহযোগিতা চেয়ে নবাগত ইউএনও বলেন, যোগদানের পর থেকেই তিনি ফরিদগঞ্জকে নিজের পরিবারের অংশ মনে করছেন। নীতি ও নৈতিকতার জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে তিনি স্থানীয়দের পূর্ববর্তী ইউএনওদের মতো তাঁকেও সহযোগিতা করার আহ্বান জানান। যেকোনো প্রয়োজনে তাঁর দরজা খোলা থাকবে বলেও তিনি জানান।

উপজেলা একাডেমিক সুপারভাইজার আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, সদস্য সচিব দেলোয়ার হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, ইউপি চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী, শাহজাহান মাস্টার, জসিম উদ্দিন স্বপন, জহিরুল ইসলাম, গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়া এবং আদর্শ একাডেমির প্রধান শিক্ষক হারুনুর রশিদসহ অন্য নেতৃবৃন্দ।

এর আগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নবাগত ইউএনওর সঙ্গে পরিচয়পর্বে অংশ নেন। পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট