1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে ১২ মাদক কারবারি ও ২২ কিশোর গ্যাং সদস্য আটক কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা

সেরা কণ্ঠ ও আবৃত্তির ফাইনালে ৩৬ প্রতিযোগী

  • প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে
সেরা কণ্ঠ ও আবৃত্তির ফাইনালে ৩৬ প্রতিযোগী

গান ও আবৃত্তির নতুন প্রতিভা অন্বেষণে চাঁদপুর শিল্পী কল্যাণ পরিষদের আয়োজনে চলমান ‘দ্বিতীয় সেরা কণ্ঠ’ এবং ‘প্রথম সেরা আবৃত্তি’ প্রতিযোগিতা এখন চূড়ান্ত পর্বের দ্বারপ্রান্তে। বিভিন্ন কঠিন ধাপ পেরিয়ে কণ্ঠশিল্পী বিভাগে ১৮ জন এবং আবৃত্তির দুটি বিভাগে আরও ১৮ জনসহ সর্বমোট ৩৬ জন প্রতিযোগী ফাইনাল পর্বে উত্তীর্ণ হয়েছেন।

সংগঠনটির দেড়যুগ পূর্তি উৎসব উপলক্ষে ১৯ সেপ্টেম্বর ২০২৬ চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ পর্ব অনুষ্ঠিত হয়। সেরা কণ্ঠশিল্পী প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে অংশ নেওয়া ২৫ জনের মধ্যে ১৮ জন ফাইনালে ওঠেন। একই দিনে সেরা আবৃত্তির দ্বিতীয় রাউন্ড শেষে ‘ক’ বিভাগে ২৩ জনের মধ্যে ১২ জন এবং ‘খ’ বিভাগে ৯ জনের মধ্যে ৬ জন ফাইনালে জায়গা পান।

সেরা কণ্ঠের ১৮ ফাইনালিস্ট

‘দ্বিতীয় সেরা কণ্ঠ’ প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন পুনম চক্রবর্তী, মেঘা ঘোষ, প্রজ্ঞা পাল, কাজী কাবিসা, অর্না মজুমদার, শ্রদ্ধা গোস্বামী, দেবরাজ সরকার, স্বর্ণালী সরকার, কৃষ্ণকলি দেবনাথ, সানজিদা আলম সাঞ্জু, নিয়ন্তা সরকার, শ্রাবণ দাস, আরুশি সরকার, পৃথুলা মজুমদার, আদিত্য দাস, প্রত্যাশা আচার্য প্রাচী, মৌমিতা সাহা ও অনন্ত দে অপু।

তৃতীয় রাউন্ডের পারফরম্যান্সের ভিত্তিতে সেরা তিনে আছেন হাজীগঞ্জের অনন্ত দে অপু, চাঁদপুর সদরের কৃষ্ণকলি দেবনাথ এবং একই উপজেলার কাজী কাবিসা। বিচারকের দায়িত্বে ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মঈনুদ্দিন লিটন ভূঁইয়া ও চাঁদপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক আলমগীর হোসেন বাহার।

আবৃত্তির দুই বিভাগে ১৮ জন

‘প্রথম সেরা আবৃত্তি’ প্রতিযোগিতার ‘ক’ বিভাগে ফাইনালে উঠেছেন ওয়াশফিয়া আলম আরিশা, ইয়াস ইকবাল, সুপ্রতীম নন্দী অহন, আফিয়া সিদ্দিকা আইদাহ্, ইন্তিহা ইকবাল, আনাবিয়া আনোয়ার সাবিহা, জারীন সুবাহ্, মো. রাশীদুল ইসলাম, শাহরীন ইউসরা, মীরসাব মাহবীর শেখ, মুহতাদী শাফী ও সিদরাতুল মুনতাহা।

‘খ’ বিভাগে ফাইনালে লড়বেন সাহেলা মেহজাবীন ছোঁয়া, জিনিয়া ইসলাম, সুরমা আক্তার, ইয়ামিন খান, মিফতাহুল জান্নাত ও মাহজেবিন জান্নাত। আবৃত্তি বিভাগের বিচারক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক মোস্তফা কামাল যাত্রা এবং বাংলা বিভাগের শিক্ষক শাহনাজ এমদাদ সাথী।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ৫৫ জন কণ্ঠশিল্পীকে নিয়ে ২১ মে ‘দ্বিতীয় সেরা কণ্ঠ’ প্রতিযোগিতা শুরু হয়। ব্যান্ড ও আধুনিক গানের ওপর তৃতীয় রাউন্ড শেষে ১৮ জন ফাইনালে ওঠেন। ৫০ জন নিবন্ধিত আবৃত্তিশিল্পীকে নিয়ে ২৯ আগস্ট শুরু হওয়া প্রতিযোগিতায় নজরুল কাব্যের ওপর দ্বিতীয় রাউন্ড শেষে ১৮ জন ফাইনালের যোগ্যতা অর্জন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট