1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ব্যাংককে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে চাঁদপুর চারুকলা একাডেমির ১২ শিক্ষার্থী

  • প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে
ব্যাংককে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে চাঁদপুর চারুকলা একাডেমির ১২ শিক্ষার্থী

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে চাঁদপুর চারুকলা একাডেমির ১২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ সকালে আনন্দঘন পরিবেশে ব্যাংককের লাত ক্রাবাং এলাকায় এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বাংলাদেশের বিভিন্ন প্রান্তের চারুকলা শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে নিয়মিত আন্তর্জাতিক শিল্প প্রদর্শনীর আয়োজন করে আসছে শিল্প ও সংস্কৃতিবিষয়ক সংগঠন ‘নর্থ ক্যানভাস বাংলাদেশ’। এর ধারাবাহিকতায় এবার ব্যাংককে এই আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

১৫ সেপ্টেম্বর সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব সোনিয়া মুন্নি এবং লাত ক্রাবাং জেলার সহযোগী পরিচালক। এতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের চারুকলা শিক্ষার্থী ও তরুণ শিল্পীদের আঁকা চিত্রকর্ম স্থান পেয়েছে।

অংশ নেওয়া শিক্ষার্থীরা

চাঁদপুর চারুকলা একাডেমির অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন—নাফিসা ইসলাম, সাদিয়া ইসলাম, মুনতাহা ইসলাম, পৃথিরাজ পাল, অবনিশ জাগরী, মোমেনা ফাইরোজ নুহা, নূরুল ইসলাম ইভান, নূর নাহার আক্তার নুহা, প্রতীক পাল, তিথি দে, অথৈ রক্ষিত ও অরিন চন্দ্র দে।

চাঁদপুরের এসব তরুণ শিল্পীর আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ স্থানীয় চারুশিল্পচর্চায় নতুন মাত্রা যোগ করেছে। বিদেশে নিজেদের সৃজনশীল কাজ প্রদর্শনের মাধ্যমে তাঁরা বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও তরুণ প্রজন্মের শৈল্পিক প্রতিভা বিশ্বমঞ্চে তুলে ধরার সুযোগ পেয়েছেন।

চাঁদপুর চারুকলা একাডেমির অংশগ্রহণের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় ছিলেন একাডেমির অধ্যক্ষ চিত্রশিল্পী অজিত দত্ত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট