1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মতলব দক্ষিণে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আন নাজির ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন, তিন লাখ টাকা অনুদানের ঘোষণা এমপির মতলব-ঢাকা রুটে জৈনপুর এক্সপ্রেসের বেপরোয়া চলাচল শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার সন্তান সুশিক্ষিত না হলে বাবা-মায়ের সকল পরিশ্রই বৃথা যায় –  আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল বাবুরহাটে ১.৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা চাঁদপুর পাসপোর্ট অফিসে তিন দালাল আটক মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৮ জেলের কারাদন্ড

শাহাতলী এক্সপ্রেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা

  • প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪৩ বার পড়া হয়েছে
শাহাতলী এক্সপ্রেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার: খেলাধুলার চর্চা বাড়ানো, তরুণদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে ইতিবাচক পরিবেশ তৈরির লক্ষ্য নিয়ে চাঁদপুরের শাহাতলীতে যাত্রা শুরু করেছে ‘শাহাতলী এক্সপ্রেস ক্লাব’-এর নতুন কার্যনির্বাহী কমিটি।

ক্লাবটির প্রতিষ্ঠাতা মিসেস আনার কলি। নবগঠিত কমিটিতে অভিজ্ঞদের পাশাপাশি তরুণদেরও দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনটির মাধ্যমে এলাকায় নিয়মিত ক্রীড়া আয়োজনের পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

নতুন কমিটিতে সভাপতি হয়েছেন অ্যাডভোকেট আশরাফুল জিলানী (ফয়সাল)। সিনিয়র সহ-সভাপতি মোশারফ তপাদার। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মামুন খান, ফজলে এলাহি রুমান ও রাশেদ গাজী।

সাধারণ সম্পাদক শওকত কারী, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ খান ও সজিব কারী। সাংগঠনিক সম্পাদক ফরহাদ মিজি এবং সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন (সৈকত)।

কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন জাফর মিজি, প্রচার সম্পাদক জাহিদ খান এবং দপ্তর সম্পাদক রাজু তপাদার।

ক্লাবের উপদেষ্টামণ্ডলীতে রয়েছেন প্রধান উপদেষ্টা মোশারফ কারী, খাইরুল আলম (বাসেদ) পাটোয়ারী ও মজিব কারী।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ফিরোজ মিজি, হাবিব কারী, রাজু কারী, কামরুল হাসান, জুয়েল কারী, সাগর রনি, মিথুন মিজি ও সাকিল খান।

সংশ্লিষ্টদের মতে, শুধু ক্রীড়া আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না থেকে এলাকার তরুণদের নিয়ে সামাজিক সচেতনতা ও মানবিক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা রয়েছে ক্লাবটির। প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করার পাশাপাশি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া অসহায় মানুষের পাশে দাঁড়ানো, জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা এবং এলাকার মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

নবগঠিত কমিটির সদস্যরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করার মধ্য দিয়ে তাদের জন্য একটি ইতিবাচক সামাজিক পরিবেশ তৈরি করাই তাদের অন্যতম লক্ষ্য। শাহাতলী এক্সপ্রেস ক্লাবকে একটি সক্রিয় ক্রীড়া ও সামাজিক সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট