1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গ্রাম আদালতকে মানুষের আস্থার জায়গা হিসেবে তৈরি করতে হবে

  • প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে
গ্রাম আদালতকে মানুষের আস্থার জায়গা হিসেবে তৈরি করতে হবে

চাঁদপুর জেলায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং প্রচার-প্রচারণা জোরদারের লক্ষ্যে স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর ২০২৬ বুধবার দুপুর ১২টায় চাঁদপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়।

চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

সভায় জেলা প্রশাসক বলেন, “গ্রাম আদালতকে মানুষের আস্থার জায়গা হিসেবে তৈরি করতে হবে।” তিনি বলেন, ছোটখাটো ঝগড়া-বিবাদ, বিরোধ ও মারামারির মতো ঘটনায় প্রতিকার পেতে সাধারণত মানুষ গ্রাম আদালতে আসে। গ্রাম্য সালিসের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির সামাজিক ব্যবস্থা দীর্ঘদিন ধরে চালু থাকলেও গ্রাম আদালতের আইনগত ভিত্তি, নির্দিষ্ট নীতিমালা, বিচারিক কার্যক্রম ও এখতিয়ার নির্ধারিত রয়েছে।

গ্রাম আদালতের বিচার প্রক্রিয়া, সময়কাল ও কার্যক্রম সম্পর্কে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর ওপর গুরুত্ব দেন জেলা প্রশাসক। তাঁর মতে, এতে সাধারণ মানুষের আগ্রহ ও আস্থা বাড়বে। স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত ও সহজভাবে নিষ্পত্তির সুযোগ থাকায় গ্রাম আদালতকে কার্যকর করতে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।

নারীদের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, গ্রাম আদালতে নারী প্রতিনিধি নিয়োগ দেওয়ার ক্ষমতা প্রশাসনের নেই। তবে নারীদের অংশগ্রহণে উৎসাহ দেওয়া যায়। কোনো বিচারপ্রার্থী চাইলে তাঁর প্রতিনিধি হিসেবে নারীকে মনোনীত করতে পারেন। সাধারণ ও নিরীহ মানুষের মধ্যে গ্রাম আদালতের বিচার ব্যবস্থার প্রতি আস্থা ও বিশ্বাস তৈরি করাই মূল লক্ষ্য হওয়া উচিত বলেও তিনি উল্লেখ করেন।

সভায় গ্রাম আদালতের কার্যক্রম ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তথ্য উপস্থাপন করেন চাঁদপুরের ডিস্ট্রিক্ট ম্যানেজার মমতাজ বেগম। বক্তব্য দেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের এফ এম মো. জুলফিকার রহমান, শিশু বিষয়ক কর্মকর্তা মো. মাহাতাব হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. হুমায়ুন কবির, পুলিশ পরিদর্শক মো. সারওয়ার আলম এবং জেলা তথ্য অফিসার রহিমা আক্তার।

সোহেল রুশদী বলেন, গ্রাম আদালতকে আরও সক্রিয় ও কার্যকর করার বিষয়ে জেলা প্রশাসন কাজ করছে। কার্যক্রম আরও গতিশীল হলে মানুষের আস্থা বাড়বে। এজন্য জনগণের কাছে গ্রাম আদালতের কার্যক্রম ও সুবিধাগুলো সঠিকভাবে তুলে ধরতে হবে।

সভায় চাঁদপুর ক্যাবল নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, জারা হাউজের নির্বাহী পরিচালক মোহাম্মদ হাছান বেপারী, ইসফা এরিয়া ম্যানেজার রুবেল উদ্দিন, সোনালী সুদিনের সভাপতি আবু হানিফসহ বিভিন্ন দপ্তর, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট