1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা ও মহিষাসুরের ভিন্ন কাহিনী, আদিবাসী প্রসঙ্গ গাইড বইয়ের বিপরীতে পাঠ্যপুস্তকে প্রশ্নব্যাংক যুক্ত করার প্রস্তাব বিদ্যুৎ খাতে সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে নিরবচ্ছিন্ন সরবরাহ জরুরি চাঁদপুর শহরের ব্যস্ততম এলাকায় অটো পার্টসের দোকানে চুরি শিশুদের চোখ ও স্বাস্থ্যের যত্ন ছোটবেলা থেকেই নিশ্চিত করতে হবে চাঁদপুরে ১২ মাদক কারবারি ও ২২ কিশোর গ্যাং সদস্য আটক কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান

চাঁদপুর মডেল থানার ওসিকে চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে
চাঁদপুর মডেল থানার ওসিকে চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির ফুলেল শুভেচ্ছা

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর শহরের ১০নং চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) রাত ৯টায় চাঁদপুর সদর মডেল থানায় গিয়ে সমিতির নবনির্বাচিত সভাপতি মো. সেলিম হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. হারুন হাওলাদার ওসির হাতে পুষ্পস্তবক তুলে দেন।

শুভেচ্ছা বিনিময়কালে ওসি ফয়েজ আহমেদ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। তিনি বলেন, ব্যবসায়ী ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় থাকলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার রাখা সম্ভব। ব্যবসায়ীদের যৌক্তিক দাবিতে পুলিশ পাশে থাকবে বলেও জানান তিনি। পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ব্যবসায়ী নেতৃবৃন্দের সহযোগিতা প্রত্যাশা করেন।

ফুলেল শুভেচ্ছা দেওয়ার পর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ চৌধুরী ঘাট এলাকার সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় ১০নং চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদ বেপারী, সহ-সভাপতি উত্তম কুমার ঘোষ, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. নুরু কাজী, যুগ্ম সম্পাদক মমিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ গাজী, কোষাধ্যক্ষ মো. মানিক ঢালী, দপ্তর সম্পাদক মো. ফারুক, প্রচার সম্পাদক মো. বেলায়েত খান এবং কার্যনির্বাহী সদস্য আরিফ, মো. সাইদ শেখ ও ফয়সাল মিজি উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট